Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুখবর দিল ভারত বায়োটেক, ‘কোভ্যাক্সিন’ টিকা প্রাণীদের শরীরেও দুর্দান্ত কাজ করেছে

দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ডের টিকা নিয়ে উদ্বেগের মাঝেই ভাল খবর দিল ভারতের প্রথম সারির ভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেক। দেশে এখন দ্বিতীয় পর্বের টিকার ট্রায়াল চালাচ্ছে হায়দরাবাদের এই সংস্থা। মানুষের শরীরে করোনার টিকা কোভ্যাক্সিনের পরীক্ষ

সুখবর দিল ভারত বায়োটেক, ‘কোভ্যাক্সিন’ টিকা প্রাণীদের শরীরেও দুর্দান্ত কাজ করেছে

শেষ আপডেট: 11 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ডের টিকা নিয়ে উদ্বেগের মাঝেই ভাল খবর দিল ভারতের প্রথম সারির ভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেক। দেশে এখন দ্বিতীয় পর্বের টিকার ট্রায়াল চালাচ্ছে হায়দরাবাদের এই সংস্থা। মানুষের শরীরে করোনার টিকা কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগের পাশাপাশি প্রাণীদের শরীরেও টিকার সেফটি ট্রায়াল করছিল ভারত বায়োটেক। সেই ট্রায়ালের রিপোর্ট বেশ ইতিবাচক বলেই জানিয়েছে এই সংস্থা। টুইট করে ভারত বায়োটেক জানিয়েছে, কোভ্যাক্সিন টিকা প্রাণীদের শরীরেও প্রয়োগ করা হয়েছিল। দেখা গেছে, এই টিকার প্রভাব প্রাণীদের শরীরেও বেশ ইতিবাচক। অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া শুরু হচ্ছে। টিকার ‘অ্যানিমাল ট্রায়াল’-এর সাফল্য এর সুরক্ষা ও কার্যকারীতায় নতুন মাত্রা আনবে। https://twitter.com/BharatBiotech/status/1304413008756531201

কীভাবে প্রাণীদের শরীরে টিকার ট্রায়াল করেছে ভারত বায়োটেক?

আমেরিকার মোডার্না বায়োটেকও তাদের এমআরএনএ টিকা প্রাণীদের শরীরে ইনজেক্ট করেছিল। তবে সেই ট্রায়ালে খুব বেশি সাফল্য মেলেনি। ভারত বায়োটেক তাদের BBV152 ভ্যাকসিন ক্যানডিডেট তথা কোভ্যাক্সিন টিকার ইঞ্জেকশন দেয় রেসাস প্রজাতির বাঁদরদের (Rhesus macaques) । ভাইরোলজিস্টরা বলেছেন, ২০টি বাঁদরকে চারটি দলে ভাগ করে টিকার ইঞ্জেকশন দেওয়া হয়। একটি দলকে প্ল্যাসেবো সাপোর্টে রাখা হয়, অন্য তিনটি দলকে তিনটি ভিন্ন ডোজে ০ থেকে ১৪ দিনের ব্যবধানে টিকা দেওয়া হয়। টিকার ডোজ দেওয়ার তিন সপ্তাহের মধ্যে ইমিউনোগ্লোবিউলিন (IG) অ্যান্ডিবডি তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যায় বাঁদরদের শরীরে। ট্রায়ালের রিপোর্টে বলা হয়েছে, বাঁদরদের শরীরে ভাইরাল স্ট্রেন ঢুকিয়ে সংক্রামিত করে টিকার প্রয়োগের ফলাফল লক্ষ্য করা হয়। টিকার ডোজ দেওয়ার পরে নির্দিষ্ট দিনের ব্যবধানে তাদের নাক, মুখ, গলা ও লিভার থেকে নেওয়া নমুনা পরীক্ষা করে ভাইরাল স্ট্রেনের কোনও চিহ্ন মেলেনি। কাজেই টিকা শরীরে ঢুকে ভাইরাস প্রতিরোধী সুরক্ষা বলয় তৈরি করেছে এটা নিশ্চিত। আরও একটা ইতিবাচক দিক হল টিকার ডোজে কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বাঁদরদের শরীরে। শ্বাসযন্ত্রের কোনও রোগ বা নিউমোনিয়া ধরা পড়েনি কারও মধ্যেই। এটা ট্রায়ালের সবচেয়ে ভাল দিক বলেই জানিয়েছে ভারত বায়োটেক। আইসিএমআর ও পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি) থেকে সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেন নিয়ে ল্যাবোরেটরিতে তার স্ক্রিনিং করে ভ্যাকসিন ক্যানডিডেট BBV152 বানিয়েছে ভারত বায়োটেক। সংস্থার তরফে জানানো হয়েছে, করোনার ভাইরাল স্ট্রেন নিষ্ক্রিয় করে ভ্যাকসিন ক্যানডিডেট ডিজাইন করা হয়েছে। বায়োসেফটি লেভেল-৩ ল্যাবোরেটরির সুবিধা থাকায় ভারত বায়োটেকের ভাইরোলজিস্টরা সংক্রামক ভাইরাল স্ট্রেনের বিশেষ অংশ চিহ্নিত করে তাকে আলাদা করে নিয়েছেন। এরপরে সেই সংক্রামক স্ট্রেনকে বিশেষ বিজ্ঞানসম্মত উপায় পিউরিফাই করে তাকে নিষ্ক্রিয় বা ইনঅ্যাকটিভ (Inactive) করেছেন । এই নিষ্ক্রিয় ভাইরাল স্ট্রেন দুর্বল, তার সংক্রমণ ছড়ানো বা দেহকোষে ঢুকে প্রতিলিপি তৈরি করে সংখ্যায় বাড়ার ক্ষমতা নেই। কাজেই মানুষের শরীরে প্রয়োগ নিরাপদ ও সুরক্ষিত। অথচ এই ভাইরাল স্ট্রেন শরীরে ঢুকলে অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়াকে উদ্দীপিত করতে পারে। দেশের ১২টি হাসপাতালে কোভ্যাক্সিনের কন্ট্রোলড ট্রায়াল চলছে। এই হাসপাতালগুলির মধ্যে রয়েছে, দিল্লির এইমস, পাটনার এইমস, বিশাখাপত্তনমের কিং জর্জ হাসপাতাল, রোহতকের পিজিআইএমএস, কর্নাটকের জীবন রেখা হাসপাতাল, নাগপুরের গিল্লুরকর মাল্টিস্পেশালিটি হাসপাতাল, গোরক্ষপুরের রানা হাসপাতাল, চেন্নাইয়ের এসআরএম, হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স, ভুবণেশ্বরের কলিঙ্গ হাসপাতাল, কানপুরের প্রখর ও গোয়ার একটি হাসপাতাল।

```