Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্দোলনের মাঝেই ১৬ ফেব্রুয়ারি দেশজুড়ে ভারত বনধের ডাক, ওই দিন চাষ করবেন না কৃষকরা

আন্দোলনকারীরা জানিয়েছে, আন্দোলনের সমর্থনে ওই দিন সারাদেশের চাষিরা কেউ চাষ করবেন না।

আন্দোলনের মাঝেই ১৬ ফেব্রুয়ারি দেশজুড়ে ভারত বনধের ডাক, ওই দিন চাষ করবেন না কৃষকরা

শেষ আপডেট: 14 February 2024 16:02

নয়াদিল্লি: কৃষকদের দিল্লি চলো অভিযানের মাঝেই এবার দেশজুড়ে বনধের ডাক দিল সংযুক্ত কিষান মোর্চা। আগামী ১৬ ফেব্রুয়ারি ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। বনধের আওতার বাইরে জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবাকে রাখা হয়েছে। তবে বনধের জেরে ওই দিন দেশজুড়ে পরিবহণে বড় প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আন্দোলনকারীরা জানিয়েছে, আন্দোলনের সমর্থনে ওই দিন সারাদেশের চাষিরা কেউ চাষ করবেন না।

কৃষকদের জন্য পেনশন, শ্রম আইনের সংশোধনী প্রত্যাহার, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য প্রদান সহ একাধিক দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। একই সঙ্গে সরকার অধীনস্থ সংস্থাগুলির বেসরকারিকরণ বন্ধ, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ, নিশ্চিত কর্মসংস্থানের দাবিও জানিয়েছে আন্দোলনকারীরা।

১৬ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে বিকেল ৪টে অবধি বনধ পালন করার ডাক দিয়েছে আন্দোলনকারীরা। বনধের পাশাপাশি চাক্কা জ্যামেরও কথা বলা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত টানা চার ঘণ্টা জাতীয় সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে।

সব ধরনের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য চালু-সহ একাধিক দাবিতে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি-হরিয়ানা সীমান্ত৷ হরিয়ানা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় কৃষকদের। তারা ব্যরিকেড ভেঙে এগনোর চেষ্টা করলে পুলিশ আকাশ থেকে কাঁদানে গ্যাস ছড়ায়। এর প্রতিবাদে বুধবার সকাল থেকে ফের শুরু হয়েছে অভিযান। পাঞ্জাব ও হরিয়ানার দিক থেকে দলে দলে কৃষকেরা দিল্লি অভিমুখে রওনা দিয়েছেন।

 তারই মাঝে কৃষক সংগঠনগুলি একত্রিতভাবে ভারত বনধের ডাক দেওয়ায় দেশজুড়ে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে৷


```