Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কৃষকদের ডাকা ভারত বন্‌ধে সতর্কতা, সাধারণ মানুষকে কয়েকটি রাস্তা এড়িয়ে চলতে বলল ট্রাফিক পুলিশ

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত ভারত বন্‌ধের ডাক দিয়েছেন কৃষকরা। ফলে কয়েকটি রাজ্যে যানবাহন, অফিস, দোকান-বাজার ও অন্যান্য কাজকর্ম ব্যাহত হতে পারে। বিশেষত ফল ও শাকসবজির বাজার বন্‌ধে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অনেক

কৃষকদের ডাকা ভারত বন্‌ধে সতর্কতা, সাধারণ মানুষকে কয়েকটি রাস্তা এড়িয়ে চলতে বলল ট্রাফিক পুলিশ

শেষ আপডেট: 8 December 2020 03:25

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত ভারত বন্‌ধের ডাক দিয়েছেন কৃষকরা। ফলে কয়েকটি রাজ্যে যানবাহন, অফিস, দোকান-বাজার ও অন্যান্য কাজকর্ম ব্যাহত হতে পারে। বিশেষত ফল ও শাকসবজির বাজার বন্‌ধে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অনেকে মনে করছেন। দিল্লি ও হরিয়ানা পুলিশ সাধারণ মানুষকে কয়েকটি রাস্তা এড়িয়ে চলতে বলেছে। কারণ সেই রাস্তাগুলিতে কৃষকরা ক্যাম্প করে বসে আছেন। আন্দোলনকারীরা অবশ্য জানিয়েছেন, বন্‌ধ শান্তিপূর্ণ থাকবে। অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি পরিষেবা যাতে সচল থাকে সেদিকে লক্ষ রাখা হবে। ব্যাঙ্ককর্মীদের ইউনিয়নগুলি জানিয়েছে, তারা কৃষকদের আন্দোলনকে সমর্থন করে। কিন্তু বন্‌ধে অংশগ্রহণ করবে না। ব্যাঙ্ককর্মীরা মঙ্গলবার কালো ব্যাজ পরবেন। ডিউটি আওয়ারের আগে ও পরে বিক্ষোভ দেখাবেন। ট্র্যাক ও ওন্যান্য পণ্যবাহী গাড়ির মালিকরা জানিয়েছেন, বন্‌ধে অংশগ্রহণ করবেন। ফলে বাজারে নানা পণ্যের সরবরাহ ব্যাহত হতে পারে। কয়েকটি ট্যাক্সি ইউনিয়নও বন্‌ধে অংশগ্রহণ করেছে। আন্দোলনকারী কৃষকরা হরিয়ানা ও দিল্লির বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ মোড়গুলিতে অবস্থান করছেন। তাঁরা হুমকি দিয়েছেন, রাজধানীকে দেশের অন্যান্য অংশের থেকে বিচ্ছিন্ন করে দেবেন। ট্রাফিক পুলিশের আশঙ্কা ৯, ১৯, ২৪, ৪৪ এবং ৪৮ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হবে। কংগ্রেস শাসিত পাঞ্জাবে এদিন সম্ভবত সর্বাত্মক বন্‌ধ হতে চলেছে। রাজ্যের প্রতিটি ট্রেড ইউনিয়ন সমর্থন জানিয়েছে বন্‌ধে। শাসক দল এবং বিরোধী আপ এবং অকালি দলের বিধায়করা জানিয়েছেন, নিজেদের কেন্দ্রে অবস্থান করবেন। চণ্ডীগড়ে কয়েকটি মার্কেট অ্যাসোসিয়েশন বন্‌ধ সমর্থন করেছে। এদিন সেই বাজারগুলিও বন্ধ থাকবে। মুম্বইতে এদিন বাস, অটো ও ট্যাক্সি চলবে। কিন্তু পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকতে পারে। খুচরো ব্যবসায়ী সমিতি বন্‌ধ সমর্থন করেনি। কিন্তু ব্যক্তিগতভাবে কোনও ব্যবসায়ী বন্‌ধের সমর্থনে দোকান বন্ধ রাখতে পারেন। হোটেল ও রেস্তোরাঁও খোলা থাকবে। কোনও অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে, সেজন্য মুম্বইয়ের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে টহল দিচ্ছে পুলিশ। এডিএমকে শাসিত তামিলনাড়ুতে ট্রেডার্স অ্যাসোসিয়েশন বন্‌ধ সমর্থন করেনি। তবে বামপন্থী ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনগুলি কৃষকদের আন্দোলন সমর্থন করেছে। তেলঙ্গানায় বন্‌ধের প্রভাব পড়ার সম্ভাবনা আছে। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও তাঁর দল টিআরএসের সমর্থকদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, বন্‌ধের সমর্থনে পথে নামুন।

```