Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ভগবতী প্রসাদই মুখ্যসচিব হচ্ছেন, দ্বিবেদী অর্থনৈতিক উপদেষ্টা, হিডকোর চেয়ারম্যানও হতে পারেন

স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজি কে হবেন সেই মর্মে ঘোষণা এখনও ঝুলে রয়েছে। রাজ্য পুলিশের ডিজি পদে বৃহস্পতিবার মেয়াদ শেষ হতে চলেছে মনোজ মালব্যর।

ভগবতী প্রসাদই মুখ্যসচিব হচ্ছেন, দ্বিবেদী অর্থনৈতিক উপদেষ্টা, হিডকোর চেয়ারম্যানও হতে পারেন

ভগবতী প্রসাদ গোপালিকা

শেষ আপডেট: 27 December 2023 17:38

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হতে চলেছেন বর্তমান স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন বলে খবর। তবে ভগবতী প্রসাদের পর কে স্বরাষ্ট্র সচিব হবেন তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে থাকল। 

সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী এদিন ভগবতী প্রসাদের উদ্দেশে বলেন, হরিকৃষ্ণ দ্বিবেদী ৩১ তারিখ অবসর নিচ্ছেন। এর পর আপনাকেই দেখতে হবে। 

মুখ্যমন্ত্রীর এ কথা শুনে অনেকে মনে করছেন, তাহলে ভগবতী প্রসাদ গোপালিকাই মুখ্য সচিব হতে চলেছেন। দ্য ওয়ালে এ ব্যাপারে অবশ্য অনেক আগেই লেখা হয়েছিল। এদিনের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী এও ইঙ্গিত দিয়েছেন যে মুখ্য সচিব পদ থেকে অবসর নিলেও হরিকৃষ্ণ দ্বিবেদীকে সরকার কাজে লাগাবে। দীর্ঘ সাত বছর অর্থ সচিব ছিলেন দ্বিবেদী। তিনি অবসরের পর অর্থ দফতরের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন। পরে তাঁকে হিডকোর এমডি করা হতে পারে। 

রাজ্য পুলিশের ডিজি পদে বুধবারই মেয়াদ শেষ হচ্ছে মনোজ মালব্যর। এদিন ব্যারাকপুরে তাঁর ফেয়ারওয়েল প্যারেডও ছিল। এবার ডিজির নাম স্পষ্ট করে দিল সরকার। রাজ্য পুলিশের নতুন ডিজি হতে চলেছেন সিনিয়র আইপিএস অফিসার রাজীব কুমার। 

নতুন ডিজি ও নয়া স্বরাষ্ট্র সচিবের ব্যাপারে দুটি নাম খুবই ঘোরাফেরা করছিল নবান্নের অলিন্দে। দুজনেই সিনিয়র পুলিশ কর্তা। রাজীব কুমার ছাড়া দ্বিতীয় জন ছিলেন রাজেশ কুমার। তবে রাজীব কুমারকেই পরবর্তী ডিজি হিসাবে বেছে নিলেন মুখ্যমন্ত্রী।


```