Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Bhagavad Gita: স্কুলে শিশুরা এবার পড়বে গীতা! গুজরাতের শিক্ষানীতিতে 'নয়া' সংযোজন

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের পাঠক্রমে এবার যুক্ত হচ্ছে ভগবৎ গীতা (Bhagavad Gita)! ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২০২২-২৩ পাঠক্রমে অংশ হতে চলেছে হিন্দুদের এই পবিত্র ধর্মগ্রন্থ। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে এমনই ঘোষণা করেন রাজ্যের শিক্ষ

Bhagavad Gita: স্কুলে শিশুরা এবার পড়বে গীতা! গুজরাতের শিক্ষানীতিতে 'নয়া' সংযোজন

শেষ আপডেট: 18 March 2022 06:35

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের পাঠক্রমে এবার যুক্ত হচ্ছে ভগবৎ গীতা (Bhagavad Gita)! ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২০২২-২৩ পাঠক্রমে অংশ হতে চলেছে হিন্দুদের এই পবিত্র ধর্মগ্রন্থ। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে এমনই ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী!

তবে বাংলায় নয়, গুজরাতে (Gujrat Education)। বৃহস্পতিবার বাজেট অধিবেশনে বক্তব্য রাখার সময়, শিক্ষামন্ত্রী জিতু ভাগবানি জানান, গুজরাত সরকারের নতুন শিক্ষানীতির অধীনে, রাজ্যের সমস্ত স্কুলে এখন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির বাচ্চাদের ভাগবত গীতার নীতি ও মূল্যবোধ শেখানো হবে। 

বিবৃতিতে উল্লেখ আছে, স্কুলের পড়ুয়া যাতে গীতা ও তার মূল্যবোধ সম্পর্কে অবগত হয়, সেই কারণে বাগ্মীতা প্রতিযোগিতা, শ্লোক গান এবং সাহিত্য চর্চারও আয়োজন করা হবে। দেশের মধ্যে কোনও রাজ্য প্রথম এই সিদ্ধান্ত নিতে চলেছে।

শুধু পাঠ্যপুস্তকে আবদ্ধ থাকবে না, অডিও-ভিজ্যুয়াল মাধ্যমের সাহায্যে শিশু মনে গীতার প্রতি উৎসাহিত করা হবে। গুজরাত সরকারের নতুন শিক্ষানীতি আসন্ন বিধানসভা নির্বাচন কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শান্তিতেই চলছে রংয়ের উৎসব, চর্চায় মোদীর মন্ত্রী নকভির হোলি উদযাপন


```