Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোস্টিংয়ের অনুরোধ নিয়ে ভবানীভবনে ভিড় করা যাবে না, কড়া বিজ্ঞপ্তি এডিজির

সূত্রের খবর, ইদানীং ওই প্রবণতা বড্ড বেড়ে গিয়েছে। প্রতিদিনই ভবানীভবনে আসছেন একাধিক জেলার পুলিশ কর্তা ও কর্মীরা। এর ফলে কাজের যেমন ব্যাঘাত ঘটছে তেমনই সরকারের পরিবহণ সংক্রান্ত অপচয়ও হচ্ছে।

পোস্টিংয়ের অনুরোধ নিয়ে ভবানীভবনে ভিড় করা যাবে না, কড়া বিজ্ঞপ্তি এডিজির

এডিজি (প্রশাসন) অজয় মুকুন্দ রানাডে।

শেষ আপডেট: 24 September 2024 22:29

দ্য ওয়াল ব্যুরো: পোস্টিংয়ের অনুরোধ নিয়ে আর ভবানীভবনে যেন ভিড় না করেন পুলিশের কর্তা থেকে কর্মীরা। রীতিমতো সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করা হল ভবানী ভবনের তরফে। 

শুধু তাই নয়, এরপরও যদি পোস্টিংয়ের অনুরোধ নিয়ে ভিড় করেন পুলিশ কর্তা থেকে কর্মীরা, তাহলে বিষয়টি সিরিয়াসলি দেখা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এডিজি প্রশাসন (প্রশাসন) অজয় মুকুন্দ রানাডে'র সই করা বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, কেউ কেউ একা, কখনও বা যৌথভাবে ভবানীভবনে ভিড় করছেন পোস্টিংয়ের জন্য। এরকম আবদার নিয়ে ভবানী ভবনে আর আসা যাবে না।

বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, এভাবে বেকার ভিড় করে লাভ নেই। সঠিক পদ্ধতি মেনেই পোস্টিংয়ের আবেদন করা যেতে পারে। কথা না শুনে আবারও পোস্টিংয়ের অনুরোধ নিয়ে ভিড় করলে বিষয়টি সিরিয়াসলি দেখা হবে।

ইতিমধ্যে প্রতিটি জেলার পুলিশ সুপার-সহ জেলা পুলিশের শীর্ষ কর্তাদেরও পাঠানো হয়েছে এই বিজ্ঞপ্তি। শীর্ষ কর্তাদের মতে, ডিউটি করার চেয়ে পুলিশের একাংশ কর্তা থেকে কর্মী, নিজেদের পছন্দ মতো এলাকায় পোস্টিং নিতে বেশি ব্য়স্ত হয়ে পড়েছেন। 

সূত্রের খবর, ইদানীং ওই প্রবণতা বড্ড বেড়ে গিয়েছে। প্রতিদিনই ভবানীভবনে আসছেন একাধিক জেলার পুলিশ কর্তা ও কর্মীরা। এর ফলে কাজের যেমন ব্যাঘাত ঘটছে তেমনই সরকারের পরিবহণ সংক্রান্ত অপচয়ও হচ্ছে। সূত্রের দাবি, বারংবার এ ব্য়াপারে বলেও সমস্যার সুরাহা না হওয়ায় এবার জারি করা হল কড়া বিজ্ঞপ্তি।

কর্তারা মনে করছেন, বিজ্ঞপ্তির জেরে বুধবার থেকে ভবানীভবনে অন্তত আগের মতো ভিড় আর দেখা যাবে না!


```