Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজিবিএস আসলে একটি সার্কাস, শিশুও জানে যে এটি বিশ্বের সবচেয়ে বড় মিথ্যা: শুভেন্দু

বিশ্ববাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিজিবিএস আসলে একটি সার্কাস, শিশুও জানে যে এটি বিশ্বের সবচেয়ে বড় মিথ্যা: শুভেন্দু

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 6 February 2025 21:37

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতার দাবি, বিজিবিএস আসলে একটি সার্কাস। মুখ্যমন্ত্রী যে বিনিয়োগের কথা বলেছেন, একটি শিশুও জানে যে এটি বিশ্বের সবচেয়ে বড় মিথ্যা।

প্রতিবারের মতো এবারও ৫ ও ৬ ফেব্রুয়ারি বিশ্ব বাংলা সম্মেলনের (BGBS 2025) আয়োজন করেছিল রাজ্য। দু'দিনে ৪৬টি দেশের প্রায় দু'হাজার বিনিয়োগকারী উপস্থিত হয়েছিলেন। এদিন সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এবারে বিশ্ব বাংলা সম্মেলন (BGBS 2025) থেকে প্রায় সাড়ে ৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। 


টুইটে ওই প্রসঙ্গের উল্লেখ করে শুভেন্দু লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজিবিএসকে একটি সার্কাসে পরিণত করেছেন, যেখানে লোকেরা বিনোদনের জন্য আসে। এখানে উপস্থিতির একমাত্র শর্ত হল, মঞ্চে বা অনুষ্ঠানস্থলের মধ্যে কেউ হাসতে পারবে না।

এরপরই শুভেন্দু লিখেছেন, সবচেয়ে বড় হাস্যকর বিষয় হল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরে প্রাপ্ত বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ ঘোষণা করেছেন।
শুধু এখানেই না থেমে বিরোধী দলনেতার আরও কটাক্ষ, 'বিজিবিএস-এর আসল অর্থ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নয়, এর প্রকৃত অর্থ হল- দেউলিয়া রাজ্যে ব্যবসার কবরস্থান'।


```