
শেষ আপডেট: 8 June 2019 10:45
মার্কিন মুলুকের মিডওয়েস্টের ওকলাহামার দমকলবাহিনীতে কাজ করতেন ডেভিড রিচার্ডসন। তিনি ২০১৭ এর স্মৃতিতে ফিরে গেছেন। জানাচ্ছেন, "যখনই কোনও তরল দিয়ে ভরা কোনও পাত্র থাকে, তার মধ্যে দিয়ে অবিচ্ছিন্নভাবে সূর্যালোক গেলে সেটা একটি ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধিত গ্লাস হিসাবে কাজ করবে।" মিডওয়েস্টের দমকল দফতর বলছে, সূর্যালোক এক বোতল জলের মধ্যে দিয়ে যখন একটানা যেতে থাকে, তা থেকে ২৫০ ডিগ্রি পর্যন্ত তাপ তৈরি হয়।
রিচার্ডসনের মতে, অতিরিক্ত তাপ গাড়ির ভেতরের সিট বা ম্যাটের মতো জিনিসগুলোতে আগুন সহজেই ধরাতে পারে। সেগুলো দাহ্যবস্তু তাই প্রচণ্ড বেশি তাপে পুড়ে যেতেই পারে। গত সোমবারই ভারতের কিছু অংশে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাওয়ায়, কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, হালকা রঙের সুতির পোশাক পরতে, বাড়ির ভিতরে থাকতে এবং মদ, চা এবং কফি পান এড়িয়ে চলতে। বেশ কিছু বিষয়ের উপর একটি তালিকা তৈরি করে বলা হয়েছে, কী কী করতে হবে, এবং কী কী এড়িয়ে চলতে হবে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, “ অন্য অনেক বিষয়ের সাথে মানুষের শরীরে প্রচণ্ড ক্ষতি করতে পারে এই তাপপ্রবাহ। ”