Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

খালি গায়ে জলে নামতে পারবেন মেয়েরাও! লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে এমন পদক্ষেপ কোন শহরে

দ্য ওয়াল ব্যুরো: সাঁতার কাটার সময় কেবল ছেলেরাই পারে শরীরের উপরের অংশে কোনও পোশাক না পরেও জলে নামতে। মেয়েদের ক্ষেত্রে সেই সুযোগ ছিল না। কিন্তু এবার সেই প্রথা ভেঙে দিয়ে নজির গড়ল জার্মানির রাজধানী বার্লিন (Berlin)। সম্প্রতি বার্লিনের প্রশাসন

খালি গায়ে জলে নামতে পারবেন মেয়েরাও! লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে এমন পদক্ষেপ কোন শহরে

শেষ আপডেট: 11 March 2023 14:24

দ্য ওয়াল ব্যুরো: সাঁতার কাটার সময় কেবল ছেলেরাই পারে শরীরের উপরের অংশে কোনও পোশাক না পরেও জলে নামতে। মেয়েদের ক্ষেত্রে সেই সুযোগ ছিল না। কিন্তু এবার সেই প্রথা ভেঙে দিয়ে নজির গড়ল জার্মানির রাজধানী বার্লিন (Berlin)। সম্প্রতি বার্লিনের প্রশাসন জানিয়েছে, ছেলেমেয়ে নির্বিশেষে সবাই পারবে ঊর্ধ্বাঙ্গে জামা না পরে (topless) জলে সাঁতার কাটতে নামতে।

কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? জানা গেছে, কিছুদিন আগে একজন মহিলা তাঁর শরীরের উপরের অংশ উন্মুক্ত রেখে, অর্থাৎ টপলেস অবস্থায় বার্লিন পাবলিক পুলের সামনে শুয়ে রোদ পোহাচ্ছিলেন। সেই দৃশ্য চোখে পড়তেই তাঁকে সেখান থেকে বের করে দেওয়া হয়।

পরে ওই মহিলা প্রকাশ্য স্থানে লিঙ্গ বৈষম্যের অভিযোগ এনে আইনি পদক্ষেপ গ্রহণ করেন। এমনকী, তিনি সেনেট অফিসে গিয়েও অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, সাঁতার কাটার সময় পোশাক বেছে নেওয়ার ব্যাপারে ছেলেদের মতো মেয়েদেরও সমান অধিকার থাকা উচিত।

সেই মামলার পরেই বার্লিন প্রশাসন এমন বৈপ্লবিক সিদ্ধান্ত নেয়। প্রকাশ্য স্থানে লিঙ্গ বৈষম্যের কথা স্বীকার করে কর্তৃপক্ষ অনুমতি দেয়, লিঙ্গ নির্বিশেষে সকলেই ঊর্ধ্বাঙ্গে পোশাক না পরে পুলে নামতে পারবেন। একটি প্রেস রিলিজের মাধ্যমে এই কথা ঘোষণা করে প্রশাসন।

স্বভাবতই এই সিদ্ধান্তে খুশি বার্লিনের মহিলারা। কর্তৃপক্ষের একজন আধিকারিক জানিয়েছেন, তাঁরা ভীষণ খুশি সরকারের এমন সিদ্ধান্তে। তাঁর দাবি, এতে আরও স্পষ্ট হল যে লিঙ্গভেদে এখানে সবার সমান অধিকার। এই নিয়ম এবার থেকে অন্যান্য নিয়মের মতোই মানা হবে বলে জানান ওই আধিকারিক।

প্রসঙ্গত, জার্মানির বাসিন্দারা দীর্ঘদিন ধরেই লিঙ্গ নির্বিশেষে ‘ফ্রি বডি কালচার’-এর লক্ষ্যে সওয়াল করছিলেন। সেখানে বার্লিন সরকারের এহেন সিদ্ধান্ত তাঁদের লক্ষ্যে পৌঁছানোর দিকে আরও একটু এগিয়ে নিয়ে গেল বলেই মনে করা হচ্ছে।

ডিএ ধর্মঘটের বিরুদ্ধে স্কুলে গেছিলেন তৃণমূল বিধায়কের মেয়ে, শনিবার গ্রুপ-সিতে তাঁরও চাকরি গেল


```