Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলওয়ামায় জওয়ানদের মৃত্যুতে উল্লাস, বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারিং ছাত্রের ৫ বছরের জেল

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হানায় (Pulwama attack) ৪০ জন সিআরপিএফ জওয়ানের হত্যার ঘটনাকে সমর্থন ও উচ্ছ্বাস প্রকাশ করায় বেঙ্গালুরুর (Bengaluru) ২৩ বছর বয়সি এক তরুণকে ৫ বছর কারাবাসের (jail) সাজা দিল সেখানকার একটি বিশেষ আদ

পুলওয়ামায় জওয়ানদের মৃত্যুতে উল্লাস, বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারিং ছাত্রের ৫ বছরের জেল

শেষ আপডেট: 1 November 2022 10:26

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হানায় (Pulwama attack) ৪০ জন সিআরপিএফ জওয়ানের হত্যার ঘটনাকে সমর্থন ও উচ্ছ্বাস প্রকাশ করায় বেঙ্গালুরুর (Bengaluru) ২৩ বছর বয়সি এক তরুণকে ৫ বছর কারাবাসের (jail) সাজা দিল সেখানকার একটি বিশেষ আদালত। সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় তাঁকে।

২০১৯ এর ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের একটি কনভয়ে গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক আত্মঘাতী জঙ্গি। গাড়িতে বিস্ফোরক ভর্তি ছিল। তদন্তে জানা যায়, পাক জঙ্গি সংগঠন জয়েশ ই মহম্মদ ওই জঙ্গি হানার সঙ্গে যুক্ত। ওই ঘটনায় ৪০ জওয়ান মারা যান। আহত হন বেশ কয়েকজন।

ওই ঘটনায় গোটা দেশ যখন শোকস্তব্ধ, বেঙ্গালুরুর সেই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া (engineering student) তরুণ ফৈজ রশিদ তখন ফেসবুকে ঘটনার সমর্থনে পোস্ট দেয়। হত্যাকাণ্ডকে সমর্থন করে।

তাঁর পোস্ট ঘিরে সমাজ মাধ্যমে শোরগোল পড়তে তদন্তের ভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেই থেকে বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে আটক রয়েছে ওই তরুণ।

আজ বিশেষ আদালতে তাঁর আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল জেলে ইতিমধ্যেই নিজেকে শুধরে নিয়েছে। জেলে তাঁর আচরণ খুবই ভাল। তিনি জেল কর্তৃপক্ষের রিপোর্ট পেশ করেন।

কিন্তু এনআইএ কোর্টের বিচারক জানিয়ে দেন, ওই তরুণ শিক্ষিত। সে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। কাজটা দেশ ও মানবতা বিরোধী, এই বোধ তাঁর না থাকার কথা নয়। তাই তাঁকে সাজা ভোগ করতে হবে।

বিচারক সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, ওই তরুণের সাজার মেয়াদ আরও বাড়তে পারে। কারণ তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহর ধারায় (ভারতীয় ফৌজদারী দণ্ডবিধির ১২৪এ) মামলা আছে। যেহেতু সুপ্রিম কোর্ট ওই ধারায় বিচারের উপর স্থগিতাদেশ জারি করেছে, তাই সেই সংক্রান্ত অপরাধের জন্য পৃথক বিচার পরে হবে। আপাতত, দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির অভিযোগে সাজা দেওয়া হল।

এখনও কান্নার রোল মোরবির হাসপাতালে, তার মধ্যেই রাতারাতি রং হচ্ছে দেওয়ালে! মোদী আসবেন যে


```