Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

১০২ বছর বয়সে স্ট্রোক, দিব্যি সেরে উঠলেন বৃদ্ধ

দ্য ওয়াল ব্যুরো : বেঙ্গালুরুর বাসিন্দা রামস্বামীর বয়স ১০২ । কিছুদিন আগে তাঁর স্ট্রোক হয়েছিল । ডাক্তাররা খুব ঝুঁকি নিয়ে একটি ওষুধ প্রয়োগ করেছিলেন তাঁর শরীরে।  আশ্চর্য হয়ে তাঁরা দেখলেন, শতবর্ষ পার করা বৃদ্ধ সেই ওষুধের ধকল সহ্য করলেন তো বটেই এ

১০২ বছর বয়সে স্ট্রোক, দিব্যি সেরে উঠলেন বৃদ্ধ

শেষ আপডেট: 2 August 2018 07:12

দ্য ওয়াল ব্যুরো : বেঙ্গালুরুর বাসিন্দা রামস্বামীর বয়স ১০২ । কিছুদিন আগে তাঁর স্ট্রোক হয়েছিল । ডাক্তাররা খুব ঝুঁকি নিয়ে একটি ওষুধ প্রয়োগ করেছিলেন তাঁর শরীরে।  আশ্চর্য হয়ে তাঁরা দেখলেন, শতবর্ষ পার করা বৃদ্ধ সেই ওষুধের ধকল সহ্য করলেন তো বটেই এমনকী সেরে উঠে বাড়িও ফিরে গেলেন দিব্যি। কয়েকদিন আগে রামস্বামী অনুভব করেন, তিনি বাম হাত ও পায়ে জোর পাচ্ছেন না। বাড়ির লোকেরা তাঁকে হোয়াইটফিল্ড হাসপাতালে নিয়ে যায়।  চিকিৎসকরা এমআরআই স্ক্যান করে দেখেন, রামস্বামীর স্ট্রোক হয়েছে। তাঁর মস্তিষ্কের বাম দিকে ঠিকমতো রক্ত সরবরাহ হচ্ছে না।  কারণ রক্তবাহী নালিকায় রক্ত জমাট বেঁধে আছে। জমাট বাঁধা রক্ত তরল করার জন্য চিকিৎসকরা থ্রম্বোলাইসিস নামে একটি ওষুধ প্রয়োগ করেন। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগ করা বিপজ্জনক। কারণ বয়সের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের শক্তি কমে।  সেই অবস্থায় থ্রম্বোলাইসিস প্রয়োগ করলে মস্তিষ্কে রক্তক্ষরণের সম্ভাবনা থাকে। তাও নারায়ণস্বামীর ক্ষেত্রে চিকিৎসকরা ঝুঁকি নিয়েই ওই ওষুধ দেন। সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে নারায়ণস্বামী বলেছেন, আমি এই বয়সে পঙ্গু হয়ে পড়লে বাড়ির সবাই খুব বিব্রত হতেন। আমাকে সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য ডাক্তারবাবুদের ধন্যবাদ।

```