Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শিঙাড়া বেচে কোটিপতি বেঙ্গালুরুর দম্পতি, দিনে আয় ১২ লাখ

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় বিনোদন চ্যানেলে সম্প্রতি এক নতুন শো নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। যেখানে দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোগপতিদের অংশ নিতে দেখা যাচ্ছে। সেখানে গিয়ে নিজেদের উদ্যোগে নতুন ব্যবসা শুরুর গল্প, বিন্দু বিন্দু থেকে সিন্ধু বানানোর গ

শিঙাড়া বেচে কোটিপতি বেঙ্গালুরুর দম্পতি, দিনে আয় ১২ লাখ

শেষ আপডেট: 14 March 2023 15:02

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় বিনোদন চ্যানেলে সম্প্রতি এক নতুন শো নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। যেখানে দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোগপতিদের অংশ নিতে দেখা যাচ্ছে। সেখানে গিয়ে নিজেদের উদ্যোগে নতুন ব্যবসা শুরুর গল্প, বিন্দু বিন্দু থেকে সিন্ধু বানানোর গল্প শোনাচ্ছেন তাঁরা। এবার বেঙ্গালুরুতে (Bengaluru) তেমনই এক দম্পতির (couple) খোঁজ মিলল, যারা নিজেদের উদ্যোগে একটি ব্যবসাকে গড়ে তুলেছেন। শুধু গড়ে তুলেছেন তাই নয়, মাসে লাখ লাখ টাকা উপার্জনও করছেন তাঁরা। জানেন কি কীসের ব্যবসা করে এত টাকা আয় করছেন এই দম্পতি? সেটা হল সামোসা, যাকে আমরা বাংলায় শিঙাড়া (samosa) বলি।

এই দুই উদ্যোগপতির নাম শিখর বীর সিং এবং নিধি সিং। পাঁচ বছর আগে হঠাৎই বড় চাকরি ছেড়ে দেন তাঁরা। এরপর ২০১৬ সালে বেঙ্গালুরুতে নিজেদের সঞ্চয় দিয়েই শুরু করেন নতুন ব্যবসা। যার পোশাকি নাম দেন 'সামোসা সিং'। সেই শুরু হয় তাঁদের শিঙাড়া বিক্রি। প্রায় সাত বছর পর এখন যা ইতিহাস।

এখন এই ব্যবসা রমরমিয়ে চললেও এর শুরু কিন্তু একেবারেই সহজ ছিল না। ব্যবসা শুরুর জন্য দরকার ছিল বড় রান্নাঘরের। কিন্তু পকেটে তখন অত টাকা কোথায়! শেষে সাতপাঁচ না ভেবে নিজেদের থাকার একমাত্র অবলম্বন বাড়িটিই ৮০ লক্ষ টাকায় বিক্রি করে দেন। এরপর সেই টাকায় বেঙ্গালুরুতে একটি বড় জায়গা কেনেন। সেখান থেকেই শুরু হয় 'সামোসা সিং'-এর যাত্রা।

সূত্রের খবর, বর্তমানে শিঙাড়া বিক্রি করে দম্পতির বাৎসরিক আয় ৪৫ কোটি টাকা। অর্থাৎ, তাঁদের দৈনিক আয় ১২ লক্ষ টাকা। এখন তাঁদের আটটি শহরে এই ব্যবসা ছড়িয়েছে। প্রায় ৫০টি ক্লাউড কিচেন রয়েছে। সবমিলিয়ে প্রতি মাসে প্রায় ৩০ হাজার সামোসা বিক্রি হচ্ছে।

হাঁটতে বেরিয়েছিলেন মহিলা বিচারক, নিমেষে ছিনতাই হাতের ব্যাগ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন


```