
শেষ আপডেট: 23 July 2023 03:36
দ্য ওয়াল ব্যুরো: বড়সড় ডাকাতির পরিকল্পনা ছিল বেঙ্গালুরুর এক দম্পতির। একটি দামী এসইউভি গাড়ি চুরি করেই ক্ষান্ত হননি ভাস্কর এবং সিন্ধুজা নামে ওই দম্পতি। রীতিমতো ফিল্মি কায়দায় ৩.৫ লক্ষ টাকার টমেটো লুঠ করেছিলেন (bengaluru couple arrested for stealing tomatoes worth 3.5 lakh)।
৮ জুলাই এই ঘটনা ঘটে বেঙ্গালুরুর আরএমসি ইয়ার্ড অঞ্চলে। ঘটনার পর থেকেই অপরাধীদের সন্ধানে ছিল পুলিশ।
তবে এই ঘটনায় দম্পতি ছাড়াও আরও বেশ কয়েকজন যুক্ত ছিলেন। তাদের সন্ধান এখনও জারি আছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।
জানা গেছে, রীতিমতো আটঘাট বেঁধে এই ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল। ৮ জুলাই প্রথমে একটি এসইউভি গাড়ি চুরি করা হয়। এরপর অভিযুক্ত ভাস্কর, সিন্ধুজা সহ আরও ৩ ব্যক্তি আসছিলেন। আচমকাই ইচ্ছাকৃত দুর্ঘটনা ঘটানো হয় একটি টমেটো বোঝাই ট্রাকের সঙ্গে।
এরপরই ওই ট্রাকে উপস্থিত কৃষকের কাছ থেকে দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ চাওয়া হয় অপরাধীদের পক্ষ থেকে। এরপরই জোর করে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার টমেটো লুঠ করে সেখান থেকে পালায় তারা। পরে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের সন্ধানে নেমে পুলিশ খোঁজ পায় এই দুষ্কৃতী দলের।
মাঝ আকাশে একরত্তি মেয়ের প্রথম জন্মদিন উদযাপন! ভাইরাল ভিডিওয় মুগ্ধ ইন্টারনেট