দ্য ওয়াল ব্যুরো: পুলিশ মানেই শুধুমাত্র রুক্ষ, কঠিন ভাবমূর্তি নয়, আপাত কাঠিন্যের আড়ালে উদার, সংযমী, মানবিক রূপেরও প্রকাশ দেখা গেছে বহু সময়। অপরাধীকে ধাওয়া করে যান যিনি, তিনিই আবার এক পরীক্ষর্থী মাকে সাহায্য করতে শিশু কোলে নিয়ে ভোলাতেও পারেন। ফের একবার পুলিশের মানবিক রূপ সামনে এল।
বেঙ্গালুরুর রাস্তায় একটি অটোরিক্সা ঠেলে নিয়ে যাচ্ছেন এক পুলিশকর্মী। ছবিটা অতি সাধারণ। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন পুলিশের বিরুদ্ধে অবহেলা, স্বার্থপরতার নির্দশন অজস্র, সেখানে এমন একটি ছবি অনেক বার্তা দিয়ে যায়। এই ছবি নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করে বেঙ্গালুরু সিটি পুলিশ বলেছে, 'আমাদের সিংহম।' ছবির ক্যাপশনও তাৎপর্যপূর্ণ। 'ফোটো--স্টোরি..হ্যাপি এন্ডিং' অর্থাৎ একটা ছবিতেই লুকিয়ে আছে গল্প এবং অবশ্য়ই এই ছবি বলে দেয় আইনের রক্ষকদের একটা জনদরদী মুখও আছে।
বেঙ্গালুরুর কোথায় এই ঘটনা ঘটেছে, কীভাবে ঘটেছে তার বর্ণনা পুলিশ দেয়নি। তবে ছবি দেখেই পরিষ্কার, রাস্তার মাঝে অটো খারাপ হয়ে গিয়েছিল চালকের। দীর্ঘপথ অটো ঠেলে ওই চালককে সাহায্য করেন কর্তব্যরত ওই পুলিশকর্মী। এই ছবি তোলেন স্থানীয়রা এবং পরে সেটা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
https://twitter.com/BlrCityPolice/status/1202119985667031043?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1202119985667031043&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Ftrending%2Ftrending-in-india%2Fbengaluru-cops-helpful-gesture-towards-auto-rickshaw-driver-wins-hearts-online-6152013%2F
বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, এই শহরে পুলিশের এমন জনদরদী চেহারাই দেখা যায়। এখানকার পুলিশকর্মীরা যেমন কঠোরভাবে আইন মেনে চলেন, তেমনই দুঃস্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। কর্তব্যের জন্য শুধু বাইরের খোলসটাই রুক্ষ, ভিতরে যে স্নেহ-মমতার ফল্গুধারা বয়ে চলেছে সেটা আবারও প্রমাণ করেছেন এই পুলিশকর্মী।

https://twitter.com/ipspankajnain/status/1198458267988455424?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1198458267988455424&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Ftrending%2Ftrending-in-india%2Fbengaluru-cops-helpful-gesture-towards-auto-rickshaw-driver-wins-hearts-online-6152013%2F
দিনকয়েক আগে পঞ্জাবের এক পুলিশকর্মীর এমন মানবিক মুখ দেখে ইন্টারনেট ভরে উঠেছিল প্রশংসায়। এক বৃদ্ধাকে ঠিক ছেলের মতোই আদর দিয়ে, সম্মান দিয়ে চোখের জল মোছাতে দেখা গিয়েছিল সেই পুলিশকর্মীকে। আইপিএস অফিসার পঙ্কজ নায়েন সেই ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করার পরেই সেটা ভাইরাল হয়ে যায়।