Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মুদি দোকান থেকে কেনা সরঞ্জামেই বিস্ফোরক! দিঘার হোটেলে জঙ্গিদের উল্টোদিকের ঘরে ওঠে এনআইএ

গত এক মাস ধরে রাজ্যের বিভিন্ন জায়গা ঘোরার পর দিঘার যে হোটেলে বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত দুই জঙ্গি ঘাঁটি গেড়েছিল, সেই হোটেলে একেবারে জঙ্গিদের উল্টোদিকের ঘরেই উঠেছিলেন এনআইএ আধিকারিকরা!

মুদি দোকান থেকে কেনা সরঞ্জামেই বিস্ফোরক! দিঘার হোটেলে জঙ্গিদের উল্টোদিকের ঘরে ওঠে এনআইএ

শেষ আপডেট: 13 April 2024 12:00

দ্য ওয়াল ব্যুরো: গত এক মাস ধরে রাজ্যের বিভিন্ন জায়গা ঘোরার পর দিঘার যে হোটেলে বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত দুই জঙ্গি ঘাঁটি গেড়েছিল, সেই হোটেলে একেবারে জঙ্গিদের উল্টোদিকের ঘরেই উঠেছিলেন এনআইএ আধিকারিকরা!

ফলে বৃহস্পতিবার ভোর রাতে মাত্র কয়েক ফুটের ব্যবধানে এনআইএ-র অর্তকিত হামলার জবাবে তেমন কিছুই করে উঠতে পারেনি আইসিস জঙ্গি শিবমোগা মডিউলের দুই সদস্য।


ইতিমধ্যে ধৃত দুই জঙ্গি  আব্দুল মাতিন তাহা এবং মুশাবীর হুসেন সাজিবকে ট্রানজিস্ট রিমান্ডে বেঙ্গালুরুতে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। এনআইএ সূত্রের খবর,  আব্দুল এবং সাজিবদের হামলার প্যাটার্ন ছিল মেঙ্গালুরুতে কুকার বিস্ফোরণের মতোই।

রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের জন্যও তাঁরা স্থানীয় মুদির দোকান থেকে বিভিন্ন সরঞ্জাম কিনেছিল বলে তদন্তকারীররা জানতে পেরেছেন। প্রসঙ্গত, বেঙ্গালুরুর ক্যাফেতে গত ১ মার্চ ৯ ভোল্টের ব্যাটারি সহ আইইডি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল।

ধৃতদের জেরা করে তদন্তকারীরা আরও জানতে পেরেছেন যে বিস্ফোরণের প্রায় ২ মাস আগে ঘটনাস্থল রেইকি করে গিয়েছিল জঙ্গিরা। তখনই বিস্ফোরণের বিষয়ে পুঙ্খানপুঙ্খ রূপরেখাও তৈরি করা হয়েছিল। 

এনআইএ সূত্রের দাবি, আইসিস জঙ্গি শিবমোগা মডিউল প্রায় ধ্বংস হয়ে গেলেও কর্নেল নামে পরিচিত একজন মূল হ্যান্ডলার। ধৃতদের জেরা করে কর্নেলের হদিস পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। 


```