Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রানাঘাট স্টেশন থেকে মুম্বইয়ের স্টুডিও, বড় পর্দায় আসতে চলেছে রাণু মণ্ডলের বায়োপিক

দ্য ওয়াল ব্যুরো: রাণু মণ্ডলকে নিয়ে চর্চা যেন থামছেই না। রানাঘাটের স্টেশন থেকে মুম্বইয়ের স্টুডিও পর্যন্ত তাঁর রূপকথার যাত্রা নিয়ে তোলপাড় হয়েছিল সারা দেশ। এর পরে আবার যাদের সহায়তায় তাঁর এই যাত্রা, তাঁদের রাণু 'ভগবানের চাকর' বলে সম্বোধন করায়

রানাঘাট স্টেশন থেকে মুম্বইয়ের স্টুডিও, বড় পর্দায় আসতে চলেছে রাণু মণ্ডলের বায়োপিক

শেষ আপডেট: 30 August 2019 14:43

দ্য ওয়াল ব্যুরো: রাণু মণ্ডলকে নিয়ে চর্চা যেন থামছেই না। রানাঘাটের স্টেশন থেকে মুম্বইয়ের স্টুডিও পর্যন্ত তাঁর রূপকথার যাত্রা নিয়ে তোলপাড় হয়েছিল সারা দেশ। এর পরে আবার যাদের সহায়তায় তাঁর এই যাত্রা, তাঁদের রাণু 'ভগবানের চাকর' বলে সম্বোধন করায় তাঁর বিরুদ্ধে নিন্দায় সরব হন নেটিজেনদের একাংশ। সেই রেশ মেলানোর আগেই ফের খবর রাণু মণ্ডল। এবার জানা গেল, তাঁর জীবনের কাহিনি উঠে আসছে সেলুলয়েডে। টলিউডের নতুন পরিচালক হৃষিকেশ মণ্ডল জানিয়েছেন, রাণু মণ্ডলের বায়োপিক বানাচ্ছেন তিনি। বলিউডের সঙ্গীতশিল্পী হিমেশ রেশমিয়ার পরিচালনায় হিন্দি গান রেকর্ডিং করে ইতিমধ্যেই বিখ্যাত হয়ে গিয়েছেন রানাঘাটের রাণু মণ্ডল। কিন্তু এমন প্রতিভার উত্থানের গল্পও তো কম চমকদার নয়। তাই শুধু গায়িকা হওয়াতেই শেষ নয়, এবার সিনেমার পর্দাতেও উঠে আসবে তাঁর জীবনযুদ্ধ। জানা গেছে, এই সিনেমায় যেমন রাণু মণ্ডলের ভিখারিণী থেকে গায়িকা হয়ে ওঠার কথা থাকবে, তেমনই থাকবে অতীন্দ্র চক্রবর্তীর কথাও। কারণ অতীন্দ্রই সেই মানুষ, যিনি রানাঘাট স্টেশনে রাণু মণ্ডলের গাওয়া গান ফোনে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। রাণুর গাওয়া 'এক পেয়ার কা নাগমা হ্যায়' গানটি ভাইরাল হয়ে যাওয়ার পরেই কপাল খুলে যায় তাঁর। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো 'সেনসেশন' হয়ে ওঠেন তিনি। ডাক পান বিভিন্ন অনুষ্ঠানে। তারই একটি হল জনপ্রিয় রিয়্যালিটি শো 'সুপারস্টার সিঙ্গার'। সেখানেই রাণুকে দিয়ে প্লে-ব্যাক করানোর প্রতিশ্রুতি দেন হিমেশ। অতীন্দ্রর সঙ্গেই মুম্বই গিয়ে হিমাশের পরিচালনায় 'তেরি মেরি কাহানি' গানটি রেকর্ড করে এসেছেন রাণু। এ ছাড়াও আছে রাণুর পারিবারিক জীবনের দুর্ভাগ্য। সেই সবটা মিলিয়েই তৈরি হবে সিনেমা। অতীন্দ্র জানিয়েছেন, এই কাজটি নিয়ে আশাবাদী তিনি। যদিও বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত কথাবার্তা এগোয়নি। জানা গেছে, ছবিতে যে গানগুলি থাকবে, সেগুলি রাণু নিজেই গাইবেন। তবে রাণুর চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও স্থির হয়নি। ছবির নাম হতে পারে ‘প্ল্যাটফর্ম সিঙ্গার রাণু মণ্ডল’।

```