Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা! টুইটে মমতা লিখলেন, অধিকার ছিনিয়ে নিলাম

অবশেষে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বৃহস্পতিবার সন্ধেয় এ ব্যাপারে রাজ্যের দাবি মেনে নিয়েছে কেন্দ্র।

ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা! টুইটে মমতা লিখলেন, অধিকার ছিনিয়ে নিলাম

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 3 October 2024 21:29

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বৃহস্পতিবার সন্ধেয় এ ব্যাপারে রাজ্যের দাবি মেনে নিয়েছে কেন্দ্র।

টুইটে এ খবর জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলা ভাষাকে অবশেষে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে।'

এর আগে তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া— এই ভাষাগুলিকে কেন্দ্র সরকার ধ্রুপদী ভাষা হিসেবে মান্যতা দিয়েছে। কিন্তু একাদশ ও দ্বাদশ শতাব্দী থেকে চলে আসা বাংলাভাষাকে এতদিন দেশের ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেয়নি কেন্দ্র। কেন বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া উচিত, তার সপক্ষে সম্প্রতি কেন্দ্রের তথ্য ও সংস্কৃতি দফতরে তিনটি খণ্ডে বিস্তারিত তথ্য জানিয়েছিল রাজ্য।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "বাংলার প্রাচীন ভাষা। আমাদের কাছে নথিও রয়েছে। তাই তথ্য দিয়েই আমরা আমাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। নিজের দাবির সপক্ষে নথিও জমা দিয়েছিলাম। অবশেষে কেন্দ্র দাবি মানতে বাধ্য হল।"

প্রসঙ্গত, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে ঘোষণার দাবি জানিয়ে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলা ভাষা সুপ্রাচীণ। গত আড়াই হাজার বছর ধরে এই ভাষার বিবর্তন হয়েছে। তাই বাংলাকে এবার ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক।  

এমনকী বাংলা ভাষার বিবর্তন ও ইতিহাস নিয়ে গবেষণার জন্য সরকার একটি কমিটি তৈরি করেছিল। ভাষাবিদ, পণ্ডিত এবং আমলাদের নিয়ে গঠিত কমিটি একটা চার খণ্ডের গবেষণাপত্র তৈরি করে। সেই গবেষণা লব্ধ রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হয়েছিল। তারই ভিত্তিতে এবার বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র।


```