
সন্তোষ ট্রফি জিতে আবারও রেকর্ড গড়ল বাংলা।
শেষ আপডেট: 31 December 2024 22:53
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৬ বছর পর সন্তোষ ট্রফি জিতল বাংলা! তাও আবার ২০২৪ সালকে বিদায় আর ২০২৫ কে স্বাগত জানাতে সারা দেশ যখন উৎসবে ব্যস্ত, সেরকমই এক মাহেন্দ্রক্ষণে।
তাৎপর্যপূর্ণভাবে বাংলার এই জয়ী টিমে রয়েছেন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC)-এর ছয়জন খেলোয়াড়। রাতে টুইটে এখবর জানিয়ে রবি হাঁসদাকে-সহ দলের দলের সমস্ত খেলোয়াড় এবং কোচ, ম্যানেজমেন্ট, পুরো কোচিং এবং ট্রেনিং স্টাফদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
টুইটে অভিষেক লিখেছেন, 'রবি হাঁসদার একক গোলে কেরালাকে কঠিন লড়াইয়ের ফাইনালে হারিয়ে বাংলা ৩৩ বার সন্তোষ ট্রফি জিতে আরও একবার ইতিহাস গড়ল'।
Bengal has once again etched its name in history by clinching the Santosh Trophy for a record 33rd time, defeating Kerala in a hard-fought final with a solitary goal by Robi Hansda.
— Abhishek Banerjee (@abhishekaitc) December 31, 2024
This victory feels personal as six players from Diamond Harbour Football Club (DHFC) – Naro Hari… https://t.co/QXP5TPKOtc
প্রসঙ্গত, এই ম্যাচে বাংলার হয়ে জয়সূচক গোলটি করেন রবি হাঁসদা। ৯০+৪ মিনিটে রবিকে লক্ষ্য করে আদিত্য থাপা দুরন্ত হেডে বক্সের মধ্যে বলটা পাঠিয়েছিলেন। এরপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বলটা কেরালার জালে জড়িয়ে দিতে রবির কোনও সমস্যাই হয়নি।
টুইটে অভিষেক জানিয়েছেন, সন্তোষ ট্রফিতে বাংলার জয়ী দলের মধ্যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC)-এর ছ'জন খেলোয়াড় ছিলেন। এরা হলেন - নরো হরি শ্রেষ্ঠা, রবিলাল মান্ডি, অয়ন মণ্ডল, সুপ্রিয়া পণ্ডিত, বিশাল দাস এবং সুপ্রদীপ হাজরা। এদের মধ্যে চারজন আজকের ম্যাচে খেলেওছেন।
বস্তুত, সাংসদ হিসেবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের পাশে সবসময়ই থেকেছেন অভিষেক। ক্লাবের মানোন্নয়ন এবং খেলোয়াড়দের প্রশিক্ষণের ক্ষেত্রে সাংসদ হিসেবে তিনি একাধিক উদ্যোগও নিয়েছেন।
বাংলার টিমকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। টুইটে তিনি লিখেছেন, দীর্ঘ ৬ বছর পর সন্তোষ ট্রফি জিতল বাংলা। ৭৮তম সন্তোষ ট্রফিতে কেরালার মত শক্তিশালী দলকে হারিয়ে এই নিয়ে ৩৩ বার ভারত সেরা হল বাংলা। সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মান্ডির অধিনায়কত্বে বাংলার ফুটবলারদের অনবদ্য পারফরম্য়ান্সের ফলেই এই জয় এসেছে। বাংলা দলের কোচ, ফুটবলার ও কর্মকর্তাদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আবারও বাংলা ভারত সেরার খেতাব অর্জন করল।