
শেষ আপডেট: 2 November 2023 16:58
দ্য ওয়াল ব্যুরো: হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে। হৃদরোগ নির্মূল করবে, এমনটাই দাবি নদিয়ার গাংনাপুরের বাসিন্দা বাঙালি বিজ্ঞানী ডা. অসীমকান্তি দত্ত রায়ের। গত কয়েক বছর ধরে নোবেল কমিটিতে আছেন তিনি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী বর্তমানে নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের অধ্যাপক।
কিউই ফলের নির্যাস থেকে হার্টের ওষুধ হার্টি ফাইন তৈরি করেছেন অসীমবাবু। তাঁর দাবি, এই ওষুধ আচমকা হার্ট অ্যাটাক ঠেকাবে। হৃদরোগের সম্ভাবনা গোড়া থেকে নির্মূল করবে।
সম্প্রতি কলকাতায় এই ওষুধটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কলকাতা থেকেই এই ওষুধ ছড়িয়ে পড়বে আন্তর্জাতিক বাজারে। অসীমকান্তিবাবু জানান, কিউই ফল হার্টের জন্য ভাল। উচ্চ রক্তচাপ কমায়, রক্তে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়। এই গবেষণায় অসীমকান্তিবাবুর সঙ্গে ছিল জেনিমেন ফার্মাকন ও ইয়ার্ডল্যাবস নামের দুই সংস্থা।
কিউই ফলে ভিটামিন-সি ও পটাশিয়াম থাকায় স্বাস্থের জন্য খুবই উপকারি। এই ফলের নির্যাস অক্সিডেটভ স্ট্রেস কমায়। হৃদরোগের সমস্যা দূর করতে সাহায্য করে এই ফল। এছাড়াও কিউইতে ম্যাগনেশিয়াম থাকায় হার্ট ভাল রাখতে সাহায্য করে। কিউয়ির মধ্যে রয়েছে একাধিক খনিজ, যা শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। ফলে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণের মধ্যে।
যাঁদের হৃদরোগের সমস্যা রয়েছে তাঁদের প্রায়ই এই কিউয়ি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে হার্ট অ্যার্টাকের ঝুঁকি কমে। হাইপারটেনশনের সমস্যাও থাকলেও অবশ্যই রোজের ডায়েটে রাখতে পারেন এই ফল। এতে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণের মধ্যে। এছাড়াও এই ফলের মধ্যে ক্যালোরি একেবারেই থাকে না। যে কারণে তা হার্টের রোগীদের জন্য এত ভাল। শরীর থেকে যাবতীয় ক্ষতিকর টক্সিন বের করে দেওয়ার ক্ষমতা রয়েছে কিউয়ির মধ্যে। ফলে ত্বক থাকে পরিষ্কার। ব্রণর সমস্যাও কম হয়। দীর্ঘদিন বলিরেখাও পড়ে না।