Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেশন পরিষেবা বন্ধের হুঁশিয়ারি, ডিসেম্বর থেকে আন্দোলনে বাংলার ডিলাররা

এ ব্যাপারে রাজ্য সরকারের বক্তব্য এখনও জানা যায়নি। তবে নিজেদের দাবিতে রেশন ডিলাররা অনড় থাকলে রেশন গ্রাহকরা প্রবল সমস্যার মুখোমুখি হবেন বলেই মনে করা হচ্ছে।

রেশন পরিষেবা বন্ধের হুঁশিয়ারি, ডিসেম্বর থেকে আন্দোলনে বাংলার ডিলাররা

শেষ আপডেট: 4 November 2023 08:43

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে ডিসেম্বর মাস থেকে রেশন পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বাংলার রেশন ডিলাররা।অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে জানানো হয়েছে, কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের বঞ্চনার স্বীকার তাঁরা। এবিষয়ে একাধিকবার দাবি জানিয়েও সমস্যার সুরাহা না হওয়ায় রেশন ধর্মঘটের পথে হাঁটতে চলেছেন তাঁরা।

সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, “বর্তমান বাজারদর অনুযায়ী বছরে ২ থেকে ৩ বার সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু বাজারদর অনুপাতে  রেশন ডিলারদের কমিশন বাড়ানো হচ্ছে না। ২০২২ সালের এপ্রিলে ২০ টাকা বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু সেটায় আমাদের হচ্ছে কি না, সেটা দেখার সময় এখনও কেন্দ্রের সরকার পায়নি।”

রাজ্য সরকারের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ রয়েছে রেশন ডিলারদের। তাঁদের অভিযোগ, করোনার সময় রাজ্য সরকার বিনা পয়সায় রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল। বিশ্বম্ভরবাবু বলেন, “তখন ডিলাররা টাকা দিয়ে কেনা রেশন সামগ্রী বিনা পয়সায় বিলি করেছিল। কিন্তু সেই টাকা এখনও বকেয়া পড়ে রয়েছে।”

অবিলম্বে রাজ্যকে বকেয়া টাকা মেটাতে হবে এবং কেন্দ্রকে বাজারদর অনুপাতে ডিলারদের কমিশন বৃদ্ধি করতে হবে। তা না হলে ডিসেম্বর থেকে লাগাতার রেশন পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বাংলার রেশন ডিলাররা। এ ব্যাপারে রাজ্য সরকারের বক্তব্য এখনও জানা যায়নি। তবে নিজেদের দাবিতে রেশন ডিলাররা অনড় থাকলে রেশন গ্রাহকরা প্রবল সমস্যার মুখোমুখি হবেন বলেই মনে করা হচ্ছে।

ইতিমধ্যে রেশন দুর্নীতির তদন্তে নেমে রাজ্যজুড়ে তল্লাশি অভিযানে নেমেছে ইডি। দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার করা হয়েছে রাইসমিল মালিক বাকিবুর রহমান সহ আরও কয়েকজনকে। ইডির ওই অভিযানের সঙ্গে রেশন ডিলারদের আন্দোলনের কোনও সম্পর্ক রয়েছে কিনা, তা নিয়েও ছানবিন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।


```