Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিজয় হাজারে ট্রফিতে নামছে বাংলা, আত্মবিশ্বাসী কোচ অরুণ লাল

দ্য ওয়াল ব্যুরো: সৈয়দ মুস্তাক আলি টি ২০ টুর্নামেন্টে দল সাফল্য পায়নি। মরসুমের শুরুতে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল দল। তিরুবনন্তপূরমে বিজয় হাজারে ৫০ ওভারের ম্যাচে আত্মবিশ্বাস মনোভাব নিয়েই নামছে অরুণ লালের প্রশিক্ষণাধীন দল। নতুন উদ্য

বিজয় হাজারে ট্রফিতে নামছে বাংলা, আত্মবিশ্বাসী কোচ অরুণ লাল

শেষ আপডেট: 7 December 2021 17:39

দ্য ওয়াল ব্যুরো: সৈয়দ মুস্তাক আলি টি ২০ টুর্নামেন্টে দল সাফল্য পায়নি। মরসুমের শুরুতে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল দল। তিরুবনন্তপূরমে বিজয় হাজারে ৫০ ওভারের ম্যাচে আত্মবিশ্বাস মনোভাব নিয়েই নামছে অরুণ লালের প্রশিক্ষণাধীন দল। নতুন উদ্যমে ঝাঁপাতে চাইছে বঙ্গব্রিগেড। বুধবার বাংলার সামনে বরোদা। বিপক্ষ দলকে সমীহ করছেন বাংলা কোচ অরুণ লাল। এদিন মিডিয়া প্রতিনিধিদের জানিয়েছেন, দল অন্য একটি ফরম্যাটে নামছে। এটাই আমাদের কাছে কঠিন পরীক্ষার হতে পারে। তবে ছেলেরা প্রস্তত নিজেদের মেলে ধরার জন্য। গত ২ বছর ধরে কোনও ম্যাচ হয়নি তিরুবনন্তপূরমের এই পিচে। সেই নিয়ে খানিক চিন্তায় রয়েছেন কোচ। অরুণ লাল বলেছেন, ২৫০ রান এই উইকেটে যথেষ্ট হতে পারে। এ ছাড়া তিনি বলেন, ‘‘দীর্ঘদিন আমরা ৫০ ওভারের ক্রিকেটে খেলিনি। তাই কিছুটা হলেও এই টুর্নামেন্ট আমাদের কাছে কঠিন। তবু আমরা ভালভাবে প্রস্তুত হয়েছি বিজয় হাজারের জন্য। দলে একটা ভারসাম্য রয়েছে। অনুষ্টুপ মজুমদার, শ্রীবত্‍স গোস্বামী ও অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়দের মতো সিনিয়র ক্রিকেটারদের বাড়তি দায়িত্ব নিতে হবে।’’ ক্রুণাল পান্ডিয়া ধ্রুব প্যাটেলরা রয়েছেন বরোদার দলে। লড়াই মোটেই সহজ হবে না। বিজয় হাজারে ট্রফি খেলতে আসার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছেন বাংলার ক্রিকেটাররা। সেখানে দলের কম্বিনেশন দেখে নিয়েছেন কোচ অরুণ লাল। বাংলা এই টুর্নামেন্টে পাবে না ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ঈশ্বরণ ও ঈশান পোড়েলের মতো তারকাদের। ঋদ্ধিমান ভারতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেন। ঈশ্বরণ ভারত এ দলের হয়ে বিদেশে রয়েছেন, ঈশানও তাই। তবুও কোচ অরুণ লাল ভীত নন, তিনি বলেছেন, দলে যারা রয়েছে, তারাও কম যায় না, আমি ভাল ফলের বিষয়ে আশাবাদী।  

```