
মমতা বন্দ্যোপাধ্য়ায়
শেষ আপডেট: 16 December 2024 16:02
দ্য ওয়াল ব্যুরো: ডিম, দুধ, মাংস উৎপাদনে দেশের সব রাজ্যের মধ্যে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। এই তথ্য দিয়েছে খোদ কেন্দ্রীয় সরকার। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। জানিয়েছেন, ডিম, দুধ, মাংস উৎপাদনে দেশের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশকেও ছাপিয়ে গেছে বাংলা।
মমতা জানিয়েছেন, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 'অ্যানিমাল হাসবেন্ড্রি স্ট্যাটিসটিক্স ২০২৪' প্রকাশ করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, মাংস উৎপাদনে দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ। জাতীয় উৎপাদনের ১২.৬২ শতাংশ বাংলা থেকেই উৎপাদিত হয়। পাশাপাশি দুধের ক্ষেত্রে দেশের মধ্যে বার্ষিক সর্বোচ্চ উৎপাদনও করেছে বাংলা। জাতীয় গড় যেখানে ৩.৭৮ শতাংশ, সেখানে বাংলার গড় ৯.৭৬ শতাংশ।
এছাড়া ডিম উৎপাদনে দেশের জাতীয় উৎপাদন গড় যেখানে ৩.১৮ শতাংশ, সেখানে বাংলার ডিম উৎপাদনের গড় ১৮.০৭ শতাংশ।
Delighted to know that Bengal has become India’s highest animal protein producer, overtaking even the large state of Uttar Pradesh. GoI has acknowledged that and lauded Bengal in public domain.
— Mamata Banerjee (@MamataOfficial) December 16, 2024
As per GOI's just published Animal Husbandry Statistics 2024, Bengal is now…
পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দফতর ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছে মাংস এবং ডিম উৎপাদনের গতি আনতে। মুক্তাঙ্গন পদ্ধতিতে মুরগি পালন করে গত ৩ বছরে প্রায় আড়াই কোটি মুরগি এবং হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। এর জন্য আপাতত খরচ হয়েছে প্রায় ১৮০ কোটি টাকা।
স্ব-সহায়ক গোষ্ঠীর মাধ্যমে ছাগল পালন করা হচ্ছে। ইতিমধ্যে ১ লক্ষ ৪৫ হাজারের বেশি ছাগল বিতরণও করা হয়েছে। যার লক্ষ্য মাংস উৎপাদন বাড়ানো। সরকারি মিট প্লান্ট তৈরি করেও বছরে ৪ হাজার মেট্রিক টন মুরগির মাংস, ১৫০ মেট্রিক টন ছাগলের মাংস, ৫০ মেট্রিক টন শুয়োরের মাংস এবং ৩ মেট্রিক টন ভেড়ার মাংস উৎপাদন করা হচ্ছে।