Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

তোমাদের মতো মেয়েদের এখনই রেপ করা উচিত, লেক গার্ডেন্সে শর্টস পরা তরুণীকে শাসালেন মহিলা

দ্য ওয়াল ব্যুরো: “শর্টস আর টি শার্ট পরে রাস্তায় বেরিয়েছ, তোমাদের মতো মেয়েদের এখনই রেপ করা উচিত।” দিনদুপুরে লেক গার্ডেন্সে রীতিমতো চড়থাপ্পড় মেরে এক তরুণীকে শাসালেন এক মাঝবয়সী মহিলা। এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশে অভিযোগ জানি

তোমাদের মতো মেয়েদের এখনই রেপ করা উচিত, লেক গার্ডেন্সে শর্টস পরা তরুণীকে শাসালেন মহিলা

শেষ আপডেট: 6 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: “শর্টস আর টি শার্ট পরে রাস্তায় বেরিয়েছ, তোমাদের মতো মেয়েদের এখনই রেপ করা উচিত।” দিনদুপুরে লেক গার্ডেন্সে রীতিমতো চড়থাপ্পড় মেরে এক তরুণীকে শাসালেন এক মাঝবয়সী মহিলা। এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশে অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। পুলিশ তদন্ত শুরু করেছে। খোঁজা হচ্ছে অভিযুক্ত মহিলাকে। ঘটনা গত বৃহস্পতিবারের। লেক গার্ডেন্সের এক একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকেন বছর পঁচিশের ওই তরুণী। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এম ফিল করছেন। দুপুর দেড়টা নাগাদ তিনি কিছু জিনিস কিনতে রাস্তায় বেরিয়েছিলেন। পরণে ছিল শর্টস ও টি শার্ট। আচমকা একটি ব্যাঙ্কের সামনে তাঁর মুখোমুখি হন সিল্কের শাড়ি পরা মাঝবয়সী এক মহিলা। রুক্ষ স্বরে চেঁচিয়ে তিনি ওই তরুণীকে বলেন, “তোমাদের মতো মেয়েদের এখনই রেপ করা উচিত।” একটি সংবাদপত্রকে ওই তরুণী জানিয়েছেন, তিনি এ কথা শুনে স্তম্ভিত হয়ে যান। তরুণীর কথায়, “আমি শকড হয়ে যাই। কিন্তু প্রতিবাদ করে বলি ওঁর আমার উপর খবরদারি ও মরাল অথরিটি ফলানোর কোনও অধিকার নেই। আমি এ-ও বলি তিনি যা করছেন তা ফৌজদারি অপরাধ।” এর পরেও ওই মহিলা তরুণীকে উদ্দেশ করে কটুক্তি করতে থাকেন বলে অভিযোগ। তখন ওই তরুণী কাছে দাঁড়িয়ে থাকা ট্র্যাফিক পুলিশকে বিষয়টি জানাতে এগিয়ে যান। সেই সময় মহিলা ওই তরুণীকে চড় মারেন। তরুণী বলেন, “আমি স্তম্ভিত হয়ে য়াই। আমি তাঁকে বলি যে তিনি বড্ড বাড়াবাড়ি করছেন। কিন্তু তিনি আবার আমাকে থাপ্পড় মারেন। এর মধ্যে আশপাশে যাঁরা ছিলেন, তাঁরা এগিয়ে আসেন। লোকজন ঘিরে ফেলছে বুঝে মহিলা পালিয়ে যান। আমার বন্ধুরা ও আমার বাড়ির মালিক আমাকে সাহায্য করেছেন। আমি পুলিশে অভিযোগ জানিয়েছি।“  সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের ধারণা, অভিযুক্ত মহিলা ঢাকুরিয়া অঞ্চলের বাসিন্দা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি দল পুলিশকর্তাদের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছে। আক্রান্ত তরুণী আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আগে তিনি সল্টলেকে থাকতেন। যাদবপুরে এম ফিল শুরু করার পরে তিনি যোধপুর গার্ডেন্সে চলে আসেন। দিনদুপুরে রাস্তায় এ ভাবে এক মহিলার হাতে আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি এখনও যেন বিশ্বাস করে উঠতে পারছেন না।  পোশাক নিয়ে মন্তব্য করে এ ভাবে কেউ ধর্ষণের হুমকি দেবে, তার উপর চড় মারবে, এ রকম মধ্যযুগীয় বর্বরতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর সতীর্থেরাও। ছবি প্রতীকী

```