Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়! তৃণমূল বিধায়কের বেফাঁস মন্তব্যে শোরগোল

মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের সংস্কৃতি লোকমঞ্চে শাসকদলের বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অভিষেককে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করেন কেতুগ্রামের বিধায়ক। 

বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়! তৃণমূল বিধায়কের বেফাঁস মন্তব্যে শোরগোল

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শেখ শাহনাওয়াজ মণ্ডল৷

শেষ আপডেট: 30 October 2024 13:48

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় নন! রাজ্যের মুখ্য়মন্ত্রীর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়!

দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এমনই বেফাঁস মন্তব্য করেছেন বর্ধমানের কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনাওয়াজ মণ্ডল৷ যা নিয়ে শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। 

মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের সংস্কৃতি লোকমঞ্চে শাসকদলের বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অভিষেককে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করেন কেতুগ্রামের বিধায়ক। 

শেখ শাহনাওয়াজ মণ্ডলকে বলতে শোনা যায়, "বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে দুর্গাপুজো, কালীপুজোর পাশাপাশি ইদও আমরা ধুমধামের সঙ্গে পালন করব৷" কর্মীদের একত্রিত ভাবে রাজ্যের উন্নয়নের বার্তা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার পরামর্শও দেন তিনি।

মঞ্চে উপস্থিত নেতৃত্বরা অবশ্য ইশারায় বিধায়ককে বোঝান তিনি মুখ্যমন্ত্রীর নাম ভুল বলেছেন। এর কিছু পরেই নিজের ভুল শুধরে তৃণমূল বিধায়ক বলেন, "বাংলাকে এগিয়ে নিয়ে যেতে প্রতিমুহূর্তে চেষ্টা করে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মহিষাসুরে দল রাজ্যজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে৷" এ ব্যাপারে কর্মীদের আরও বেশি করে সজাগ থাকার পরামর্শও দেন তিনি। 

যদিও নিজের বেফাঁস মন্তব্য নিয়ে পরে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি শেখ শাহনাওয়াজ। তবে তিনি কেন এমন বললেন তা নিয়ে দলের অভ্য়ন্তরে তো বটেই বিরোধী শিবিরেও চর্চা শুরু হয়েছে। 


```