Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিষেক পোড়েলের ব্যাটিং ঝড়! হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথমদিনে চালকের আসনে বাংলা

দ্য ওয়াল ব্যুরো: এ যেন স্বপ্নের উড়ান। বরোদার ম্যাচের পর হায়দ্রাবাদের (Hydrabad) বিরুদ্ধেও যেন ত্রাতার ভূমিকায় তিনি। তাঁর দুর্দান্ত ইনিংসের জোরেই রঞ্জির (Ranji Match) দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথমদিনে ভদ্রস্থ জায়গা বাংলা (Bengal

অভিষেক পোড়েলের ব্যাটিং ঝড়! হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথমদিনে চালকের আসনে বাংলা

শেষ আপডেট: 24 February 2022 13:18

দ্য ওয়াল ব্যুরো: এ যেন স্বপ্নের উড়ান। বরোদার ম্যাচের পর হায়দ্রাবাদের (Hydrabad) বিরুদ্ধেও যেন ত্রাতার ভূমিকায় তিনি। তাঁর দুর্দান্ত ইনিংসের জোরেই রঞ্জির (Ranji Match) দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথমদিনে ভদ্রস্থ জায়গা বাংলা (Bengal)। অভিষেক পোড়েল। কটকের বারাবাটি স্টেডিয়ামে হায়দ্রাবাদের বিরুদ্ধে নেমেছে অভিমুন্য ঈশ্বরণের দল। তবে ম্যাচের প্রথম থেকেই হোঁচট খায় বাংলা। টস হেরে প্ৰথমে ব্যাট করতে নামে বাংলা। কিন্তু প্রথম থেকেই হায়দ্রাবাদের বোলিং ব্রিগেডের সামনে নড়বড়ে দেখাতে থাকে বাংলার ব্যাটসম্যানদের। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন বাংলার অধিনায়ক। পরপর নিয়মিত উইকেট পরতে থাকে বাংলার। একটা সময় বাংলার স্কোরবোর্ড হয়ে দাঁড়ায় ১১৬-৬। আরও পড়ুনঃ শিথিল হচ্ছে বিধিনিষেধ, বিদেশ ভ্রমণে 'ইচ্ছুক' যাত্রী বাড়ছে কলকাতায় সেখান থেকেই ম্যাচের রাশ ধরেন অভিষেক পোড়েল ও শাহবাজ আহমেদ। ৪০ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন শাহবাজ। আর অভিষেক পোড়েল? ৬২ বলে ৭০ রানের তাঁর ঝড়ো ইনিংস বাংলাকে ২০০ পাড় করিয়ে দেয়। তিনি যখন প্যাভিলিয়নে ফেরেন বাংলার পাশে তখন জ্বলজ্বল করছে ২৪২ রান। অন্যদিকে, বাংলার ২৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে কিছুটা ব্যাকফুটে হায়দ্রাবাদের দল। মুকেশ কুমারের দাপটে দু'উইকেট হারিয়ে ১৫ রানে ধুঁকছে হায়দ্রাবাদ। মুকেশ কুমার তাঁর প্রথম ওভারে তুলে নেন হায়দ্রাবাদের ওপেনার। তাঁর পরের ওভারে ফেরান তিলক ভার্মাকে। দুজনেই শূন্য রানে ফেরেন প্যাভিলিয়ন।

```