কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে গ্রেফতার তৃণমূলের নেতা রাজু নস্কর (TMC leader Raju Naskar arrested)। শনিবার বিকেলে তাঁকে ইএম বাইপাসের অভিষিক্তা ক্রসিং থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 14 February 2026 19:24
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে গ্রেফতার তৃণমূলের নেতা রাজু নস্কর (TMC leader Raju Naskar arrested)। শনিবার বিকেলে তাঁকে ইএম বাইপাসের অভিষিক্তা ক্রসিং থেকে গ্রেফতার করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার (Kolkata CP Supratim Sarkar) জানিয়েছেন, রাজু নস্করের বিরুদ্ধে প্রোমোটিং সংক্রান্ত বিবাদে মারধর ও হুমকির অভিযোগ ছিল। সেই তদন্তে নেমেই তৃণমূল নেতাকে এদিন ধরে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।
অভিযোগ, বেলেঘাটায় (Beleghata) এক প্রোমোটরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। প্রোমোটিং করলে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। রাজু নস্কর (Raju Naskar) এবং তাঁর দলবল এই ঘটনার সঙ্গে যুক্ত। গত ৫ তারিখ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। এরপরই পুলিশ তদন্ত শুরু করে।
এদিন ইএম বাইপাস (EM Bypass) দিয়ে গাড়ি করে পালানোর সময়েই পুলিশের একটি দল রাজু নস্করকে শনাক্ত করে এবং গাড়ি আটকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে। কলকাতার সিপি জানান, 'অভিযোগ জমা পড়েছিল, এক প্রোমোটরকে শারীরিকভাবে আঘাত, মারধর, তাঁর পরিবারকে হেনস্থা করা হয়েছে। সেইমতো তদন্ত চলছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে।' আগামিকাল অর্থাৎ রবিবারই আদালতে পেশ করা হবে ধৃত তৃণমূল নেতাকে।
যদিও তৃণমূল নেতা (TMC Leader) সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন, 'ওই প্রোমোটারকে চেনেন না, এমন কোনও ঘটনা ঘটেইনি।'
এই রাজু নস্করকে ঘিরে আগেও বিতর্ক হয়েছিল। ২০২৩ সালে বেলেঘাটায় তৃণমূলের কোন্দলে তাণ্ডব চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। পরে জামিনে ছাড়া পেয়েছিলেন।