Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Behala Clash: পুলিশের সামনেই চলল গুলি! বেহালায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, গ্রেফতার ৫

দ্য ওয়াল ব্যুরো: জেলার মতো এখন কলকাতাতেও যখন তখন চলছে গুলি। মঙ্গলবার রাত ১০ টা নাগাদ কলকাতা পুরসভার ১২১ নম্বর ওয়ার্ডের চড়কতলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে (Behala Clash)। সেই সময়ে পরপর ৭ রাউন্ড গুলি চলে বলে স্থানীয় সূত্রের খবর। বা

Behala Clash: পুলিশের সামনেই চলল গুলি! বেহালায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, গ্রেফতার ৫

শেষ আপডেট: 13 April 2022 06:51

দ্য ওয়াল ব্যুরো: জেলার মতো এখন কলকাতাতেও যখন তখন চলছে গুলি। মঙ্গলবার রাত ১০ টা নাগাদ কলকাতা পুরসভার ১২১ নম্বর ওয়ার্ডের চড়কতলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে (Behala Clash)। সেই সময়ে পরপর ৭ রাউন্ড গুলি চলে বলে স্থানীয় সূত্রের খবর। বাসিন্দাদের অভিযোগ, কলকাতা পুলিশের সামনেই গুলি চালানো হয়! এই ঘটনার রেশ বুধবার সকালেও ভাল মতো আছে। গ্রেফতারও করা হয়েছে পাঁচ জনকে। তারা সকলেই তৃণমূলকর্মী বলে এলাকায় পরিচিত বলে জানা গেছে।

বেহালার চড়কতলা এলাকায় প্রতিবছর নববর্ষের আগে চড়কের মেলা বসে। সেই চড়কের মেলার কর্তৃত্ব কাদের হাতে থাকবে তা নিয়ে ঝামেলা বলে পুলিশের অনুমান। যদিও স্থানীয় একটি সূত্রের দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মেলার নিয়ন্ত্রণ কোন গোষ্ঠীর হাতে থাকবে তা নিয়েই ঝামেলা বাঁধে (Behala Clash)।

মঙ্গলবার রাত ১০টা নাগাদ দুই পক্ষই প্রথমে পরস্পরকে লক্ষ্য করে ইট ছুটতে শুরু করে। এরপর এলাকায় ভাঙচুর শুরু হয়। এই সময় তৃণমূলের একটি কার্যালয়েও ভাঙচুর চলে বলে অভিযোগ। এর পরই হঠাৎ গুলি চলে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা পুলিশের বিশাল বাহিনী এসে হাজির হয়।

এই ঘটনায় বাপন বন্দোপাধ্যায় নামে এক স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের খবর ১২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই বাপন বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের দ্বন্দ্ব আছে। এদিন ওই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বেঁধেছিল (Behala Clash)।

এদিকে এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে বেহালা ও তারাতলা এলাকায় পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পরীক্ষার্থী ও নিত্যযাত্রীদের কথা ভেবে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। এলাকায় এখনও পুলিশ পিকেট আছে। চড়কতলার পরিস্থিতি এখনও থমথমে।

বুধবার সকালে কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায় এলাকায় গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

হাইকোর্টে ফের স্বস্তি পার্থর, সিবিআইতে হাজিরার নির্দেশের উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ল


```