Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিক্ষা করতে এসে আলমারি ভেঙে চুরি, হাতেনাতে ধরলেন বাড়ির মালিক

আব্বাস আলী নামে একজনের বাড়িতে ভিক্ষা চাইতে আসেন ওই মহিলা। কোনও সাহায্য করতে পারবেন না বলে বাড়ির লোকেরা মহিলাকে চলে যেতে বলেন। 

ভিক্ষা করতে এসে আলমারি ভেঙে চুরি, হাতেনাতে ধরলেন বাড়ির মালিক

ধৃত ভিখারি

শেষ আপডেট: 17 September 2024 15:22

দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল ভিক্ষা করতে এসেছিলেন। তারপরই সরাসরি ঘরে ঢুকে আলমারি ভেঙে চুরির চেষ্টা করেন এক মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদে। 

মঙ্গলবার মুর্শিদাবাদের ডালটনপুর বোলতলাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। সাত সকালে এক মহিলা তাঁর দুই সন্তানকে নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছিলেন। স্থানীয়রা জানাচ্ছেন আব্বাস আলী নামে একজনের বাড়িতে ভিক্ষা চাইতে আসেন ওই মহিলা। কোনও সাহায্য করতে পারবেন না বলে বাড়ির লোকেরা মহিলাকে চলে যেতে বলেন। 

কিছুক্ষণ পর হঠাৎ ভিক্ষা করতে আসা মহিলা ঘরে ঢুকে পড়েন। শুধু তাই নয়, আলমারির পাল্লা ভেঙে জিনিস হাতাতে যান। তখনই আওয়াজ শুনে বাড়ির মালিক ছুটে আসেন। দেখেন, আলমারির তিনটি পাল্লা ততক্ষণে ভেঙে ফেলা হয়েছে। মহিলা পালানোর চেষ্টা করলে হাতেনাতে ধরা পড়েন তিনি। এরপরই তাঁকে আটকে রাখা হয়। 

ওই বাড়ির এক মহিলার কথায়, 'আমি ঘরে ছিলাম। তখনই ভিক্ষা চেয়ে ওই মহিলা দুই সন্তানকে নিয়ে ঘরে ঢোকে। ঘরে কেন ঢুকেছে জিজ্ঞেস করতেই বলেন টাকা চাইতে এসেছেন। বললাম বাড়িতে এখন লোক নেই। চলে যান। তারপরই আমি সরে গেলে হঠাৎ আওয়াজ শুনে ঘরে গিয়ে দখি আলমারি ভাঙা হয়ে গেছে। তখনই সঙ্গে সঙ্গে ধরে ফেলি।'

ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিহরপাড়া থানা এলাকায়। পুলিশকে খবর দেওয়া হলে ওই মহিলা-সহ তাঁর দুই সন্তানকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পরই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।


```