Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ের আগেই বিচ্ছেদ, বাজ পড়ে মৃত্যু প্রেমিকের, সঙ্কটজনক প্রেমিকা

দ্য ওয়াল ব্যুরো: জুন মাসের ১১ তারিখে বাজ পড়ে মৃত্যু হয়েছিল এক তরুণ ক্রিকেটারের। বিবেকানন্দ পার্কে প্র্যাকটিসের সময় বাজ পড়ে মারা যান বছর একুশের দেবব্রত পাল। এই ঘটনার প্রায় দেড় মাসের মধ্যেই ফের শহরের বুকে বাজ পড়ে মৃত্যু হলো এক যুবকের। আশঙ্কাজ

বিয়ের আগেই বিচ্ছেদ, বাজ পড়ে মৃত্যু প্রেমিকের, সঙ্কটজনক প্রেমিকা

শেষ আপডেট: 29 July 2018 02:53

দ্য ওয়াল ব্যুরো: জুন মাসের ১১ তারিখে বাজ পড়ে মৃত্যু হয়েছিল এক তরুণ ক্রিকেটারের। বিবেকানন্দ পার্কে প্র্যাকটিসের সময় বাজ পড়ে মারা যান বছর একুশের দেবব্রত পাল। এই ঘটনার প্রায় দেড় মাসের মধ্যেই ফের শহরের বুকে বাজ পড়ে মৃত্যু হলো এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর প্রেমিকা। আর কয়েকমাস পরেই বিয়ে হওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু বিয়ের আগেই বিচ্ছেদ হয়ে গেল অজয় এবং মনীষার। শনিবার সন্ধে সাড়ে ছ'টা নাগাদ ময়দানে বাজ পড়ে মৃত্যু হয়েছে অজয় মল্লিকের (২৭)। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর প্রেমিকা মনীষা মল্লিক (২০)। জানা গিয়েছে, অজয় পার্কসার্কাসের লোহারপুল এলাকার বাসিন্দা। আর মনীষার বাড়ি ইএম বাইপাসের কাছে বিবেকানন্দ পল্লিতে। পুলিশ জানিয়েছে, এ দিন ধর্মতলা চত্বরে বিয়ের কেনাকাটা করতে বেড়িয়েছিলেন ওই দু'জন। তারপর গিয়েছিলেন ময়দানে। তখনই শুরু হয় প্রবল বৃষ্টি। সঙ্গে মেঘের গর্জন। বৃষ্টি থেকে বাঁচতে মেয়ো রোড এবং রেড রোডের মোড়ে সেনোটাফের নীচে দাঁড়ান ওই কাপল। আচমকাই বাজ পড়ে সেখানে। তারপরেই সব শেষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় অজয়ের। গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মনীষা। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেনোটাফের বা স্মৃতিস্তম্ভের সিঁড়িতে পড়ে ছিলেন ওই যুবক এবং যুবতী। সামনে গিয়ে পুলিশ দেখতে পায়, নিথর হয়ে পড়ে রয়েছে অজয়ের দেহ। বাজ পড়ে ঝলসে গিয়েছে তাঁর বুক এবং পেট। গুরুতর ভাবে আহত হয়েছেন মনীষাও। কিন্তু দেহে তখনও প্রাণ রয়েছে। এরপর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই অজয়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মনীষার অবস্থাও আশঙ্কাজনক। কোনও কথা শুনতে পাচ্ছেন না তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, বাজ পড়ার ফলে সম্ভবত শ্রবণশক্তি হারিয়ে ফেলেছেন তিনি। মনীষার মোবাইল থেকে খবর দেওয়া হয় তাঁর পরিবারকে। হাসপাতালে আসেন দুই পরিবারের লোক। তাঁরা জানিয়েছেন, আর কয়েকমাস পরেই বিয়ে হওয়ার কথা ছিল অজয় এবং মনীষার। সেজন্যই প্রস্তুতি শুরু করেছিলেন দুই পরিবার। বিয়ের বাজার করতেই এ দিন বেড়িয়েছিলেন দু'জন। কিন্তু আচমকাই সব শেষ। এই মর্মান্তিক ঘটনায় দুই পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া।  

```