Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এখন নাকি কষ্টেসৃষ্টেই দিন কাটে মাল্যর, বললেন আইনজীবী

দ্য ওয়াল ব্যুরো: ঋণখেলাপের মামলায় বিজয় মাল্যের প্রত্যর্পণ চেয়েছে ভারত। সে নিয়ে মামলা চলছে ব্রিটেনের আদালতে। কিন্তু তাতে ব্রিটেনে মাল্যের জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি, উইম্বলডন টেনিস টুর্নামেন্ট, রয়্যাল অ্যাসকটে ঘোড়দ

এখন নাকি কষ্টেসৃষ্টেই দিন কাটে মাল্যর, বললেন আইনজীবী

শেষ আপডেট: 3 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ঋণখেলাপের মামলায় বিজয় মাল্যের প্রত্যর্পণ চেয়েছে ভারত। সে নিয়ে মামলা চলছে ব্রিটেনের আদালতে। কিন্তু তাতে ব্রিটেনে মাল্যের জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি, উইম্বলডন টেনিস টুর্নামেন্ট, রয়্যাল অ্যাসকটে ঘোড়দৌড়, কোনওটাই বাদ যায়নি তাঁর দৈনন্দিন বিলাস-সূচী থেকে। সপ্তাহ গেলে তাঁর বিলাসবহুল জীবনযাত্রার খরচও কিছু কম নয়। নয় নয় করেও সাড়ে ১৬ লক্ষ টাকা। এ দিকে ঋণের বহরও বাড়ছে দিন দিন। সব মিলিয়ে তাই মাসের খরচ কাটছাঁট করারই সিদ্ধান্ত নিয়েছেন ‘বিয়ার কিং’। কিংফিশার এয়ারলাইন্সের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৯ হাজার কোটি টাকার দেনা শোধ না-করে ব্রিটেনে পালিয়ে যান শিল্পপতি বিজয় মাল্য। ২০১৬-র ২ মার্চ লন্ডনে চলে যাওয়ার পরে আর দেশে ফেরেননি তিনি। এর পরই তাঁর বিরুদ্ধে টাকা তছরুপের দায়ে এক যোগে মামলা করে দেশের বিভিন্ন ব্যাঙ্ক। যে ব্যাঙ্কগুলি মাল্যকে দেওয়া ঋণ আদায় করতে এই মামলা করেছে তার মধ্যে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ছাড়াও আছে ব্যাঙ্ক অব বরোদা, কর্পোরেশন ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অব মাইশোর, ফেডারেল ব্যাঙ্ক লিমিটেড সহ আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক। সূত্রের খবর, ব্রিটেনের আইসিআইসিআই ব্যাঙ্কের অ্যাকাউন্টে মাল্যর জমা রয়েছে দু’কোটি টাকারও বেশি। সেই টাকা বাজেয়াপ্ত করার চেষ্টায় রয়েছে ব্যাঙ্কগুলো। লন্ডনের আদালতে, মাল্যর আইনজীবী জানিয়েছেন, সম্প্রতি নাকি নিজের বিলাসব্যসনের খরচ অনেকটাই কমিয়েছেন মাল্য। আগামী দিনে সেটা আরও কমবে। মাসে ২৬ লক্ষ টাকা খরচ কমাতে পারেন তিনি। এই মুহূর্তে ইংল্যান্ডের লেডিওয়াক ও ব্র্যাম্বেল লজের প্রাসাদোপম বাড়িতে থাকেন তিনি। তাঁর আয়ের একটা অন্য পন্থাও রয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। ইউরোপের কিংফিশার বিয়ার সংস্থা থেকে তাঁর মাসিক আয় ৬,৮১,৩৭২ টাকা। ভারত ছেড়েছিলেন আইনি ফাঁস আলগা করতে। কিন্তু শেষ পর্যন্ত লন্ডনেও তার থেকে নিস্তার পেলেন না মুখ থুবড়ে প়ড়া বিমান সংস্থা কিংফিশার এয়ারলাইন্সের কর্ণধার ঋণ খেলাপি বিজয় মাল্য। কিছু দিন আগেই লন্ডনের ওয়েস্ট মিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ভারতের হাতে প্রত্যর্পণের রায় শুনিয়েছে। পরের ধাক্কা দেউলিয়া মামলা। এর পরে বিলাসবহুল জীবনে ধাক্কা, সব মিলিয়ে এখন নাকি কষ্টেসৃষ্টেই দিন কাটে মাল্যর।

```