Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএএস অফিসার হতে হবে! হানিমুনের রাতে স্ত্রীকে উদ্ভট শর্ত দিয়ে বেপাত্তা স্বামী

দ্য ওয়াল ব্যুরোঃ বিয়ের পর মাত্র কয়েকদিন কেটেছিল। স্বামী-স্ত্রী দুজনেই গিয়েছিলেন হানিমুনে। আর সেখানেই নিজের সস্ত্রীকে এমন একটি শর্ত দিলেন স্বামী, যা শুনে এখন চমকে উঠছেন সবাই। ঘটনার পর থেকেই ন্যায়বিচার পাওয়ার আশায় সেই মহিলা এখন পুলিশের দরজায়

আইএএস অফিসার হতে হবে! হানিমুনের রাতে স্ত্রীকে উদ্ভট শর্ত দিয়ে বেপাত্তা স্বামী

শেষ আপডেট: 7 December 2021 16:17

দ্য ওয়াল ব্যুরোঃ বিয়ের পর মাত্র কয়েকদিন কেটেছিল। স্বামী-স্ত্রী দুজনেই গিয়েছিলেন হানিমুনে। আর সেখানেই নিজের সস্ত্রীকে এমন একটি শর্ত দিলেন স্বামী, যা শুনে এখন চমকে উঠছেন সবাই। ঘটনার পর থেকেই ন্যায়বিচার পাওয়ার আশায় সেই মহিলা এখন পুলিশের দরজায় দরজায় ঘুরছেন। পেশায় ব্যাঙ্ক অফিসার সেই স্বামীর নাম জাইমাল মণ্ডল। মধুচন্দ্রিমার রাতে তিনি বলেন, তাঁর স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য একজন আইএএস অফিসার হওয়া প্রয়োজন। প্রথমে এই উদ্ভট দাবি শুনে হতবাক হয়ে যান তাঁর স্ত্রী। জানা গেছে, ঝাড়খণ্ডের পটকা গ্রামের বাসিন্দা পল্লবীর বিয়ে হয়েছিল জামশেদপুরের জয়মাল মণ্ডলের সঙ্গে। এদিকে মধুচন্দ্রিমার রাতেই জাইমাল বলেন, আগামী ২ বছরের মধ্যে পল্লবীকে আইএএস অফিসার হতে হবে। তাহলেই এই বিয়ে কার্যকর হবে। পল্লবীর প্রথমে মনে হয়েছিল জাইমাল তাঁর সঙ্গে রসিকতা করছেন। ভুল ভাঙে তার পরের দিন। তাঁর স্বামী পরের দিন সকালে ইন্টারভিউ আছে সেই যে বেরিয়ে গেলেন, আর ফিরে আসেননি। মহিলার দাবি, তাঁর স্বামী তাঁকে একবারও ফোন করেননি। যখনই তিনি চেষ্টা করেছিলেন, তিনি কথা বলতে অস্বীকার করেছেন। এতদিন সমাজের কাছে নিজের পরিবারের মর্যাদা রক্ষার জন্য বিষয়টি সবার কাছে লুকিয়ে রাখলেও সম্প্রতি তিনি পুলিশের দ্বারস্থ হন। আশা করছেন, খুব শীঘ্রই তিনি আদালতে ন্যায়বিচার পাবেন।

```