Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বুদ্ধবাবুর প্রয়াণেও নমনীয় নন বেচারাম, বললেন 'তাঁর সিঙ্গুর নীতির বিরোধিতা করব আজীবন'

এদিন বেচারাম বললেন, "তাঁর নীতিকে সিঙ্গুরের মানুষ মেনে নিতে পারেননি। তাই সিঙ্গুরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে গর্জে উঠেছিলেন। সেটা ইতিহাস হয়ে গেছে।"

বুদ্ধবাবুর প্রয়াণেও নমনীয় নন বেচারাম, বললেন 'তাঁর সিঙ্গুর নীতির বিরোধিতা করব আজীবন'

বেচারাম মান্না-বুদ্ধদেব ভট্টাচার্য

শেষ আপডেট: 8 August 2024 14:11

দ্য ওয়াল ব্যুরো: বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্যক্তি হিসেবে তিনি শ্রদ্ধা করেন। কিন্তু সিঙ্গুর নিয়ে তাঁর নীতি যে ভুল ছিল আজও তা একইভাবে বিশ্বাস করেন বেচারাম মান্না। এটাও মনে করেন বুদ্ধবাবুকে ভুল পথে পরিচালিত করেছে তাঁর দল। 

২০০৬-এর বিধানসভা ভোটে ক্ষমতায় আসার পর সিঙ্গুরে টাটার গাড়ি কারখানা তৈরির কথা ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তারপরেই জমি অধিগ্রহণের কাজ শুরু করে রাজ্য সরকার। সেই কাজ চলার সময় অনেক জমি দিতে অস্বীকার করেন। অনিচ্ছুক চাষিদের পাশে দাঁড়িয়ে আন্দোলন শুরু করে সেই সময় বিরোধী আসনে থাকা তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে সেই আন্দোলনে প্রথম সারিতে ছিলেন বেচারাম মান্না। 

ধারাবাহিক সেই আন্দোলনের জেরে একদিকে টাটা গোষ্ঠী যেমন বাধ্য হয়েছিল এ রাজ্য থেকে তাদের প্রকল্প সরিয়ে নিতে, তেমনই এই আন্দোলন এই রাজ্যের মসনদে বসার পথ প্রশস্ত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেত্রীর পাশে থাকার পুরস্কারও পেয়েছেন বেচারাম। হয়েছেন বিধায়ক। এমনকী পেয়েছেন মন্ত্রীত্বও। বুদ্ধবাবুর প্রয়াণের পর তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে বললেন, "বুদ্ধবাবুর ব্যক্তিত্বকে অবশ্যই আমরা শ্রদ্ধা জানাব। কিন্তু সিঙ্গুর নিয়ে তাঁর নীতিকে নয়। যতদিন বেঁচে আছি ততদিন এর বিরোধিতা করব।" 

এদিন বেচারাম বললেন, "তাঁর নীতিকে সিঙ্গুরের মানুষ মেনে নিতে পারেননি। তাই সিঙ্গুরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে গর্জে উঠেছিলেন। সেটা ইতিহাস হয়ে গেছে। এটা ঠিক, তিনি ব্যক্তি হিসেবে হয়তো ভাল, কিন্তু তাঁর দল তাঁকে যেভাবে পরিচালনা করেছে, তাতে তাঁর ইমেজের ক্ষতি হয়েছে। সেটা শুধু সিঙ্গুরে নয়, গোটা রাজ্যেই। তাঁর রাজ্যপাট চালানো নিয়ে কোনও অভিযোগ নেই, কিন্তু বুদ্ধবাবুর সিঙ্গুর নীতির বিরোধিতা করেই যাব।"  


```