Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেচারামের চেষ্টা ব্যর্থ, সোমবার রাত থেকেই ধর্মঘটের পথে আলু ব্যবসায়ীরা

তবে ব্যবসায়ীরা এটাও জানিয়েছেন, ধর্মঘট জারি রেখেই মঙ্গলবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির  বৈঠক ডাকা হয়েছে, ধর্মঘটের সিদ্ধান্ত পর্যালোচনার জন্য। 

বেচারামের চেষ্টা ব্যর্থ, সোমবার রাত থেকেই ধর্মঘটের পথে আলু ব্যবসায়ীরা

রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না

শেষ আপডেট: 2 December 2024 19:24

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে সোমবার ত্রিপাক্ষিক বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি বলেই দাবি আলু ব্যবসায়ীদের। বরং ভিনরাজ্যে আলু রফতানির ব্যাপারে মুখ্যমন্ত্রী কড়া অবস্থান নিয়ে বিধানসভায় জানিয়ে দিয়েছেন, 'আগে বাংলা, তারপর বাকিরা'। তাই সোমবার রাত থেকে ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকলেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে খোলাবাজারে আলুর দাম আরও বাড়ার আশঙ্কা। 

তবে ব্যবসায়ীরা এটাও জানিয়েছেন, ধর্মঘট জারি রেখেই মঙ্গলবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির  বৈঠক ডাকা হয়েছে, ধর্মঘটের সিদ্ধান্ত পর্যালোচনার জন্য। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিনরাজ্যে আলু রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। যার কারণে ডিসেম্বরের আগেই রাজ্যে আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন। পরিস্থিতি সামাল দিতে সোমবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্যের হিমঘর মালিক সংগঠনকে নিয়ে খাদ্য ভবনে বৈঠক করেন বেচারাম মান্না। আলু ব্যবসায়ীরা জানান, মন্ত্রীর কাছে আলু রফতানিতে কড়াকড়ি শিথিল করার অনুরোধ জানিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই আশ্বাস দিতে পারেননি মন্ত্রী।  তারপরেই আলু ব্যবসায়ীরা জানিয়ে দিয়েছেন, সীমানায় আলুর গা়ড়ি আটকানো বন্ধ না-হলে তাঁরাও ধর্মঘটের রাস্তা থেকে সরতে পারবেন না।

রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, ‘‘মন্ত্রীর সঙ্গে  বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি। মন্ত্রী আমাদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করেন। কিন্তু হাতেগোনা যে ক’জন প্রতিনিধি বৈঠকে  
উপস্থিত ছিলাম, তাঁদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না। তাই সোমবার মধ্যরাত থেকে আমাদের ধর্মঘটের সিদ্ধান্ত জারি থাকছে।"

এদিকে মুখ্যমন্ত্রীর দফতরকে আড়ালে রেখেই ভিনরাজ্যে আলু রফতানির যে অভিযোগ উঠেছিল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা সোমবার জানিয়ে দেন 'বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য রাজ্যে আলু পাঠিয়ে বাড়তি মুনাফা লুটবে, আর আমি  ইনসিওরেন্সের ব্যবস্থা করব, দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। এই জিনিস আমি বরদাস্ত করব না।'   

তাই এই অচলাবস্থা কবে কাটবে তা নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে মঙ্গলবার হুগলির তারকেশ্বরে ব্যবসায়ী ভবনে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির জরুরি বৈঠক ডাকা হয়েছে। তাই সেদিকেই এখন নজর থাকছে।


```