Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

তোমরা সারা দেশ লক করে দিয়েছিলে, তাই এই অবস্থা, কেন্দ্রকে তিরস্কার সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো : তোমরা রিজার্ভ ব্যাঙ্কের আড়ালে লুকোতে পারবে না। বুধবার কেন্দ্রীয় সরকারকে এভাবেই তিরস্কার করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ। লকডাউনের সময় যাতে ঋণের ওপরে সুদ মকুব করা হয়, সেজন্য একটি পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। কে

তোমরা সারা দেশ লক করে দিয়েছিলে, তাই এই অবস্থা, কেন্দ্রকে তিরস্কার সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 26 August 2020 08:42

দ্য ওয়াল ব্যুরো : তোমরা রিজার্ভ ব্যাঙ্কের আড়ালে লুকোতে পারবে না। বুধবার কেন্দ্রীয় সরকারকে এভাবেই তিরস্কার করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ। লকডাউনের সময় যাতে ঋণের ওপরে সুদ মকুব করা হয়, সেজন্য একটি পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় সরকার এদিন শীর্ষ আদালতে জানায়, সুদ মকুব করা হলে ব্যবসা বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। রিজার্ভ ব্যাঙ্কই সেকথা বলেছে। এই প্রেক্ষিতেই বিচারপতি বলেন, কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাঙ্কের আড়ালে লুকোতে পারবে না। সারা দেশে লকডাউন করার জন্যই ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়েছে। লকডাউনের সময় সুদ মকুব করা সম্ভব কিনা তা ১ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারকে জানাতে বলেছে সুপ্রিম কোর্ট। বিচারপতিদের মতে, বিপর্যয় মোকাবিলা আইনে সরকারের হাতে ব্যাপক ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। সরকার জানাক, তারা সুদ মকুব করবে কিনা। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, "এমন কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব নয় যাতে সকলেই উপকৃত হবেন।" তখনই বিচারপতি অশোক ভূষণ বলেন, আপনারা সারা দেশ লকডাউন করে দিয়েছিলেন বলে এই অবস্থা হয়েছে। সরকার আমাদের জানাক, ডিজাস্টার ম্যানেজমেট অ্যাক্ট অনুযায়ী তারা কী করতে পারে। সুপ্রিম কোর্টের বেঞ্চের অপর বিচারপতি বলেন, "এখন শুধু ব্যবসা-বাণিজ্যের কথা ভাবলে চলবে না।" সুপ্রিম কোর্টে সুদ মকুব করার আবেদনে বলা হয়েছে, ২৭ মার্চ রিজার্ভ ব্যাঙ্ক যে বিজ্ঞপ্তি দিয়েছিল, তার একটি অংশ বাতিল করা হোক। তবে সুদ মকুব করা সম্ভব হবে। এই অবস্থায় যদি সুদ নেওয়া হয়, অনেকে দুর্দশায় পড়বেন। সংবিধানে যে বাঁচার অধিকার দেওয়া হয়েছে, তা লঙ্ঘন করা হবে। আরবিআই এর আগে ব্যাঙ্ককে জানায়, ঋণের ওপরে সুদ মকুব করা হলে ব্যাঙ্কের স্থিতিশীলতা নষ্ট হবে। আবেদনকারীর হয়ে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল। তিনি আবেদন করেন, ঋণের ওপরে যে স্থগিতাদেশ জারি করা আছে, তা ৩১ অগাস্টের পরে আরও বাড়ানো হোক। বুধবারই অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তাতে বলা হয়, "জুনে শেষ হওয়া ত্রৈমাসিকের মূল্যায়ন করে দেখা গিয়েছে, চাহিদার ওপরে অতিমহামারীর প্রভাব পড়েছে সাংঘাতিক। কোভিড শুরু হওয়ার আগে বাজারে যে চাহিদা ছিল, সেই অবস্থায় ফিরে যেতে এখনও অনেক সময় লাগবে।" রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, বাজারে ব্যক্তিগত চাহিদা কমেছে। পরিবহণ, হোটেল শিল্প, বিনোদন ও সাংস্কৃতিক কার্যকলাপ ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। ভারতের অর্থনীতি এশিয়ায় তৃতীয় বৃহত্তম। এদেশের জিডিপির ৬০ শতাংশ আসে ভোগ্যপণ্যের বাজার থেকে। করোনা সংকট থেকে অর্থনীতিকে রক্ষা করার জন্য ২১ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তার বেশিরভাগ অর্থ ব্যয় করা হচ্ছে ঋণগ্রহীতাদের সাহায্য করার জন্য। বাজারে চাহিদা বাড়ানোর জন্য সহায়তা করা হয়েছে কম।

```