Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামমন্দির নির্মাণের ব্যাপারে সিরিয়াস হন, বিজেপিকে বলল শিবসেনা

দ্য ওয়াল ব্যুরো : বুধবার দিল্লিতে আরএসএসের সভায় সঙ্ঘের প্রধান মোহন ভাগবত বলেছিলেন, অযোধ্যায় দ্রুত রামমন্দির নির্মাণের চেষ্টা করা উচিত। শুক্রবারই এই নিয়ে বিজেপির কড়া সমালোচনা করল তার একসময়কার জোটসঙ্গী শিবসেনা। শিবসেনার মুখপাত্র সামনার সম্পাদ

রামমন্দির নির্মাণের ব্যাপারে সিরিয়াস হন, বিজেপিকে বলল শিবসেনা

শেষ আপডেট: 21 September 2018 20:05

দ্য ওয়াল ব্যুরো : বুধবার দিল্লিতে আরএসএসের সভায় সঙ্ঘের প্রধান মোহন ভাগবত বলেছিলেন, অযোধ্যায় দ্রুত রামমন্দির নির্মাণের চেষ্টা করা উচিত। শুক্রবারই এই নিয়ে বিজেপির কড়া সমালোচনা করল তার একসময়কার জোটসঙ্গী শিবসেনা। শিবসেনার মুখপাত্র সামনার সম্পাদকীয়তে বলা হয়েছে, বিজেপির সভাপতি অমিত শাহ খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আগামী ৫০ বছর তাঁদের দল দেশ শাসন করবে। কিন্তু একবারও সংবিধানের ৩৭০ ধারা বাতিল অথবা রামমন্দির নির্মাণের কথা বলেন না। সঙ্ঘ প্রধানের ওই বক্তব্যের পর বিজেপির রামমন্দিরের ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত। শিবসেনার মতে,  রামমন্দির ইস্যুটি ভোটের সময় তোলা হয়। আরএসএস প্রধান রামমন্দির নিয়ে তাঁর দায়বদ্ধতার কথা জানিয়েছেন।কিন্তু রাজনীতিকদের মধ্যে কি সেই দায়বদ্ধতা আছে? তাদের প্রশ্ন, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি আর সৈনিকদের মুণ্ড কাটাই কি ভারতের ভবিষ্যৎ? আরএসএস প্রধান গোরক্ষার নামে মানুষকে পিটিয়ে মারার নিন্দা করেছিলেন। শিবসেনা কোনও দলের নাম না করে বলেছে, গোরক্ষকরা কাউকে পিটিয়ে মারলে কেউ কেউ খুশি হয়। কেননা তাতে হিন্দু ভোটের মেরুকরণ ঘটে ।

```