Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিডিওদের ক্যাডার বানিয়ে দিয়েছে মমতার সরকার! আবাসে দুর্নীতি নিয়ে বড় অভিযোগ শুভেন্দুর

এদিন হাওড়ার আমডাঙার এক বঞ্চিত দেখা করেন বিরোধী দলনেতার সঙ্গে। তাঁর অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও আবাসের তালিকায় তাঁর নাম নেই।

বিডিওদের ক্যাডার বানিয়ে দিয়েছে মমতার সরকার! আবাসে দুর্নীতি নিয়ে বড় অভিযোগ শুভেন্দুর

শুভেন্দু অধিকারীর কাছে আবাস নিয়ে অভিযোগ জানাচ্ছেন আমডাঙার বঞ্চিত।

শেষ আপডেট: 3 December 2024 14:39

দ্য ওয়াল ব্যুরো: আবাস যোজনায় দুর্নীতির জেরে প্রকৃত প্রাপকদের একাংশ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। মঙ্গলবার এরকমই  এক বঞ্চিত হাজির হয়েছিলেন বিরোধী দলনেতার কাছে। তাঁকে আইনজীবী দিয়ে লড়াইয়ের সহযোগিতা করার আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই সূত্রে ফের রাজ্যের একাংশ বিডিওর বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার বড় অভিযোগও এনেছেন বিরোধী দলনেতা।

এদিন হাওড়ার আমডাঙার এক বঞ্চিত দেখা করেন বিরোধী দলনেতার সঙ্গে। তাঁর অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও আবাসের তালিকায় তাঁর নাম নেই। তাঁকে আশ্বস্ত করে শুভেন্দু বলেন, "আমি আপনার জন্য লড়ব, প্রয়োজনে আপনাকে আমি আইনজীবী দিয়ে সাহায্য করব।"

বঞ্চিত ব্যক্তি শুভেন্দুর কাছে জানতে চান, তিনি আর একবার বিডিও-র সঙ্গে দেখা করবেন কিনা। জবাবে শুভেন্দু তাঁকে বলেন, "বিডিও দেখা করবে না। তৃণমূল এদের সবাইকে ক্যাডার বানিয়ে দিয়েছে।"

নিজের দাবির সপক্ষে শুভেন্দুর অভিযোগ, "২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজ্যে যতজন বিডিওকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, তাঁরা হয় ওবিসি কোটায় নয় তো টাকা দিয়ে চাকরি পেয়েছে। ফলে তৃণমূলের বেনিয়ম নিয়ে এদেরকে বলে কোনও কাজ হবে না।"

প্রসঙ্গত, আবাসের দুর্নীতি নিয়ে সম্প্রতি বিধানসভাতেও সরব হয়েছিলেন বিরোধী দলনেতা। আবাস যোজনার টাকা যারা খেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, "গ্রামসভায় আবাস নিয়ে স্বচ্ছ তালিকা তৈরি করে সর্বদল বৈঠকে পাস করিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে আবাস চালুর প্রস্তাব রাখছি।"

সেদিন বিধানসভায় শুভেন্দু এও বলেন, "আপনারা ১১ লক্ষ মানুষের বাড়ি করার কথা বলছেন, আমি বলছি, আপনারা রেকটিফাই করুন, আমরা আরও ২০ লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা কেন্দ্র থেকে নিয়ে আসার ব্যবস্থা করব।"


```