Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলের অনুষ্ঠানে বিডিও! বিতর্ক শুরু হতেই সাফাই, 'অরাজনৈতিক মঞ্চে গিয়েছিলাম'

বিধায়কের পর এবার বিতর্কে বিডিও। ঘটনাস্থল, পূর্ব বর্ধমানের সেই ভাতার!

তৃণমূলের অনুষ্ঠানে বিডিও! বিতর্ক শুরু হতেই সাফাই, 'অরাজনৈতিক মঞ্চে গিয়েছিলাম'

ভাইরাল ভিডিওর অংশবিশেষ।

শেষ আপডেট: 6 October 2024 09:07

দ্য ওয়াল ব্যুরো: বিধায়কের পর এবার বিতর্কে বিডিও। ঘটনাস্থল, পূর্ব বর্ধমানের সেই ভাতার!

'পুজোর অনুদান নিলে মণ্ডপে টাঙাতে হবে মুখ্যমন্ত্রীর ছবি' এমন বিবৃতি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। দলের তরফ থেকে বিধায়ককে সতর্কও করা হয়েছিল। এবার সেই ব্লকেই শাসকদলের বস্ত্রবিলির অনুষ্ঠান মঞ্চে হাজির বিডিও! যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।


এভাবে রাজনৈতিক মঞ্চে সরকারি আধিকারিকের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। ভাতারের কংগ্রেস নেতা গৌরব সমাদ্দারের প্রশ্ন, "সুবিধে নিতে নিতে প্রশাসনের কর্তারা কোথায় পৌঁছেছে ভাবুন! সরকারি আধিকারিক কিনা দলীয় অনুষ্ঠান মঞ্চে!"

যদিও ভাতারের বিডিও দেবজিৎ দত্তর সাফাই, 'ওটা অরাজনৈতিক মঞ্চ ছিল। বিধায়কের নিজস্ব অনুষ্ঠান।'

দুর্গাপুজো উপলক্ষে শনিবার ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উদ্যোগে বস্ত্র বিতরণের জন্য ভাতার হাইস্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন বিডিও। হাজির ছিলেন একঝাঁক তৃণমূল নেতাও। মঞ্চ থেকে বিভিন্ন বক্তা তৃণমূলের জয়গানও গান।

ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে বিডিওকেও। যা নিয়ে ইতিমধ্যে শোরগোল তৈরি হয়েছে। বিডিওর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে জেলা ও রাজ্য প্রশাসনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিরোধীরা।


```