Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মহারাষ্ট্রে যক্ষ্মার টিকার ট্রায়াল করতে চলেছে সেরাম, দেওয়া হবে স্বাস্থ্যকর্মী ও প্রবীণদের

দ্য ওয়াল ব্যুরো: যক্ষ্মার টিকায় কোভিড-১৯ সংক্রমণও কমতে পারে, এমন দাবি করেছিলেন মার্কিন বিজ্ঞানীরা। যক্ষ্মা (Tuberculosis) প্রতিরোধক  ‘ব্যাসিলাস ক্যালমেট গেরান’ (বিসিজি)করোনাভাইরাসের সংক্রমণ কমাতে কতটা উপযোগী হতে পারে, এই নিয়ে গবেষণাও চলছে ব

মহারাষ্ট্রে যক্ষ্মার টিকার ট্রায়াল করতে চলেছে সেরাম, দেওয়া হবে স্বাস্থ্যকর্মী ও প্রবীণদের

শেষ আপডেট: 19 April 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: যক্ষ্মার টিকায় কোভিড-১৯ সংক্রমণও কমতে পারে, এমন দাবি করেছিলেন মার্কিন বিজ্ঞানীরা। যক্ষ্মা (Tuberculosis) প্রতিরোধক  ‘ব্যাসিলাস ক্যালমেট গেরান’ (বিসিজি)করোনাভাইরাসের সংক্রমণ কমাতে কতটা উপযোগী হতে পারে, এই নিয়ে গবেষণাও চলছে বিশ্বজুড়ে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অনুমোদনে বিসিজি ভ্যাকসিনের নয়া ভার্সন নিয়ে গবেষণা চলছিল দেশের অন্যতম বড় ওষুধ প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউটে। সংস্থার সিইও আদর পুনাওয়াল্লা জানিয়েছেন, আগামী দু’সপ্তাহের মধ্যে মহারাষ্ট্রে এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। সংক্রমণে নিরিখে দেশের শীর্ষেই রয়েছে মহারাষ্ট্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের বুলেটিনে দেখা গেছে, সেখানে সংক্রামিতের সংখ্যা ৪০২৩। এখনও অবধি মৃত্যু হয়েছে ২২৩ জনের। সেরাম সিইও আদর পুনাওয়াল্লা বলেছেন, প্রথম পুণেতে এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। করোনা সংক্রমণের ঝুঁকি যাঁদের সবচেয়ে বেশি তাঁদের উপরেই আগে প্রয়োগ করে দেখা হবে এই ভ্যাকসিন। ট্রায়ালের জন্য ২০০০-৩০০০ হাজার জনকে বেছে নেওয়া হয়েছে, যাঁদের মধ্যে রয়েছেন বয়স্ক ব্যক্তিরা যাঁদের সংক্রমণের আশঙ্কা বেশি এবং ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। আদর জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীদের উপরে দু’ভাবে ট্রায়াল চলবে। আইসোলেশন ওয়ার্ডে করোনা রোগীদের চিকিৎসা করছেন এমন স্বাস্থ্যকর্মীদের দুটি দলে ভাগ করা হবে। একটি দলকে ভ্যাকসিন দিয়ে পর্যবেক্ষণে রাখা হবে। অন্য দলকে ভ্যাকসিন দেওয়া হবে না। এরপরে পরীক্ষা করে দেখা হবে ভ্যাকসিন দেওয়া স্বাস্থ্যকর্মীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা বাড়ল। সেই মতোই ভ্যাকসিনের ডোজ ঠিক করে পরের দলটিকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। বিসিজি ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে।  ‘নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি’ (এনওয়াইআইটি)বিজ্ঞানীরা দাবি করেছেন, কোভিড-১৯ সংক্রমণ রুখতে ঠেকাতে পারে বিসিজি ভ্যাকসিন। এমনকি মার্কিন বিজ্ঞানীরা এও দাবি করেছেন, ১৭৮টি দেশের উপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে,  যে সব দেশে শিশু জন্মের পরে যক্ষ্মার টিকাকরণের ব্যবস্থা নেই, সেই সব দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার বেশি, যেমন আমেরিকা, ইতালি। আইসিএমআর জানিয়েছিল, এখনও অবধি বিশ্বের ছ’টি দেশে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও করোনা রোগীদের কাছাকাছি রয়েছেন এমন মানুষজনের উপরে বিসিজি ভ্যাকসিন প্রয়োগ করে দেখা হয়েছে। তাতে কতটা সাফল্য মিলেছে সেটা এখনও নিশ্চিত নয়। যদি ট্রায়ালে সাফল্য মেলে তাহলে ডাক্তার, স্বাস্থ্যকর্মী যাঁরা ঝুঁকি নিয়ে ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন, তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ানো যাবে। ১৯১৯ সালে প্যারিসের পাস্তুর ইনস্টিটিউটে যক্ষ্মা রোগের এই প্রতিষেধকটি আবিষ্কার করেন ক্যামিল গেরান ও অ্যালবার্ট ক্যালমেট। ১৯২১ সালে প্রথম এই ভ্যাকসিন মানুষের উপরে প্রয়োগ করা হয়। বিজ্ঞানীরা বলছেন, যক্ষ্মা রোগ প্রতিরোধই নয়, এই ভ্যাকসিন শিশু মৃত্যুর হারও কমায়। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এই ভ্যাকসিনের প্রয়োগে শরীরে এমন অ্যান্টিবডি তৈরি হয় যা টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্তপোক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তবে করোনা আক্রান্তদের উপরে এই ভ্যাকসিন একইভাবে কাজ করবে কিনা সেটা এখনও পরীক্ষার স্তরেই আছে। আদর পুনাওয়াল্লা বলেছেন, ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রক্সিক্লোরোকুইনের থেকেও অনেক সুরক্ষিত এই ভ্যাকসিন। এতটাই মাইল্ড যে শিশুদের উপরেও প্রয়োগ করা যায়। এই ভ্যাকসিনের প্রভাব যদি কার্যকরি হয় তাহলে এর উৎপাদন আরও বাড়ানো হবে। সেরাম ইনস্টিটিউট দেশের অন্যতম বড় ভ্যাকসিন নির্মাতা সংস্থা। বিসিজি, পোলিও, ডিপথেরিয়া, টিটেনাসের ভ্যাকসিন তৈরি হয় সেরামে। আদর জানিয়েছেন, আমেরিকার দুটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির কাজও চলছে সেরামে। আগামী একমাসের মধ্যে কোভিড ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে পারে।

```