Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিনির বোর্ডে নির্বাচক প্রধানের পদ হারাতে পারেন চেতন শর্মাও

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতি হয়েছেন রজার বিনি (Roger Binny)। সেই থেকে ক্রিকেট মহলে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তা হল বিনি জমানায় কী কী পরিবর্তন হতে পারে ভারতীয় ক্রিকেটে? সূত্রের খবর, রদব

বিনির বোর্ডে নির্বাচক প্রধানের পদ হারাতে পারেন চেতন শর্মাও

শেষ আপডেট: 19 October 2022 09:30

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতি হয়েছেন রজার বিনি (Roger Binny)। সেই থেকে ক্রিকেট মহলে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তা হল বিনি জমানায় কী কী পরিবর্তন হতে পারে ভারতীয় ক্রিকেটে? সূত্রের খবর, রদবদল হতে পারে ভারতীয় ক্রিকেটের নির্বাচন কমিটিতে (BCCI Selection Committee)। আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স কেমন হয় তার ওপরই নির্ভর করছে নির্বাচন কমিটির প্রধান চেতন শর্মার (Chatan Sharma) ভাগ্য।

শুধু তাই নয়, গোটা কমিটিরই ভোলবদল হতে পারে। ক্রিকেটারদের চোট পাওয়া, দল থেকে বাদ দেওয়ার কারণ স্পষ্ট না করা--- এমন নানা ঘটনা সামনে এসেছে। সেই কারণে দলের অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে। এমনকী কমিটির ভূমিকা নিয়ে কাটাছেঁড়া চলছে।

বিসিসিআই সূত্রে খবর, টি২০ বিশ্বকাপে ভারত কেমন খেলে তার ওপরই নির্ভর করছে অনেককিছু। কারণ চেতন শর্মা ও তাঁর কমিটির ওপর বোর্ডের অনেকেই অসন্তুষ্ট। যদিও নতুন কমিটি তৈরি না হওয়া পর্যন্ত তাঁরাই এই দায়িত্ব সামলাবেন।

এদিকে, পূর্বাঞ্চলের নির্বাচক দেবাশিস মোহান্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁকে সরে যেতেই হবে। ফলে এখানে একটি বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তাঁর পরিবর্তে কে আসবেন, তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বুমরারা এত চোট পাচ্ছে কেন? সভাপতির দায়িত্ব নিয়েই কড়া মেজাজ বিনির


```