Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পাকিস্তানে যাচ্ছেন রজার বিনি ও রাজীব শুক্লা! এশিয়া কাপের আমন্ত্রণে সাড়া দিল বিসিসিআই

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup) খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল, প্রথম থেকেই এই অবস্থানে স্থির ছিল বিসিসিআই (BCCI)। এই নিয়ে অনেক জলঘোলা, তর্ক বিতর্ক, বৈঠক শেষে ঠিক হয় ভারত এশিয়া কাপের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। কিন

পাকিস্তানে যাচ্ছেন রজার বিনি ও রাজীব শুক্লা! এশিয়া কাপের আমন্ত্রণে সাড়া দিল বিসিসিআই

শেষ আপডেট: 30 August 2023 10:36

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup) খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল, প্রথম থেকেই এই অবস্থানে স্থির ছিল বিসিসিআই (BCCI)। এই নিয়ে অনেক জলঘোলা, তর্ক বিতর্ক, বৈঠক শেষে ঠিক হয় ভারত এশিয়া কাপের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। কিন্তু ভারতীয় বোর্ডের কেউ আয়োজক দেশ পাকিস্তানে খেলা দেখতে যাবেন কিনা সেই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জট কাটল। বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি (BCCI president Roger Binny) ও সহ-সভাপতি রাজীব শুক্লা যাচ্ছেন পাকিস্তানে।

রীতি অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বিসিসিআইয়ের সব সদস্যকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গেছে, এশিয়া কাপ দেখতে পাকিস্তান যাবেন বিনি ও শুক্লা। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা উপস্থিত থাকছেন না।

বোর্ডের এক কর্তার কথায়, আগামী ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাবেন বোর্ডের সভাপতি, সহ-সভাপতি ও বোর্ড সচিব জয় শাহ। তারপর ভারত ফিরেই ওয়াঘা সীমান্ত দিয়ে লাহোরে যাবেন রজার বিনি (BCCI president Roger Binny) ও রাজীব শুক্লা।

আরও জানা গেছে, ৪ সেপ্টেম্বর লাহোরে যাবেন তাঁরা। সেখানে দুটি ম্যাচ দেখবে বিনি ও শুক্লা। ৭ সেপ্টেম্বর ভারতে ফিরবেন তাঁরা। উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বই হামলার পর থেকেই ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেই থেকে বন্ধ দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজও। ২০০৮ সালের পর থেকে কোনও বোর্ড সভাপতিও পাকিস্তানে যাননি।

আরও পড়ুন: মিয়ামিতে মেসির বডিগার্ডই আলোচনায়! জানেন কে তিনি, কীই বা তাঁর পরিচয়


```