Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আয় কম দেখিয়ে কর ফাঁকি দিয়েছে, মানল বিবিসি, চোকাতে হবে জরিমানা

দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি। এক দিকে বিবিসির (BBC will be fined for tax evation) 'মোদী: দ্য ইন্ডিয়া কোয়েশ্চেন' শীর্ষক তথ্যচিত্রটি দেশে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের সেই স

আয় কম দেখিয়ে কর ফাঁকি দিয়েছে, মানল বিবিসি, চোকাতে হবে জরিমানা

শেষ আপডেট: 6 June 2023 12:01

দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি। এক দিকে বিবিসির (BBC will be fined for tax evation) 'মোদী: দ্য ইন্ডিয়া কোয়েশ্চেন' শীর্ষক তথ্যচিত্রটি দেশে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের সেই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মধ্যেই বিবিসির দিল্লি ও মুম্বই অফিসে অভিযান চালায় আয়কর দফতর।

নরেন্দ্র মোদী সরকারের সেই সিদ্ধান্ত ঘিরেও চরমে উঠেছিল রাজনৈতিক বিতর্ক।

সরকারি সূত্রে জানা যাচ্ছে, বিতর্কে জল ঢেলে দিয়েছে আয়কর দফতরকে লেখা ব্রিটিশ সংবাদমাধ্যমটির চিঠি। বিবিসির দিল্লির দফতর আয়কর বিভাগকে চিঠি দিয়ে জানিয়েছে, তারা প্রায় ৪০ কোটি টাকা আয় কম দেখিয়েছিল তাদের জমা করা হিসাবপত্রে। ওই ৪০ কোটির জন্য তারা কর এবং জরিমানা মিটিয়ে দেবে।

প্রসঙ্গত, বিবিসি বা ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন সে দেশে ব্রিটিশ সরকারের অধীনে অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে চললেও ভারতে তাদের অপারেশন চলে পৃথক একটি কোম্পানির নামে। ভারতে বিবিসির অনুষ্ঠানগুলিতে এদেশের বাণিজ্যিক প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিয়ে থাকে। সেই বাবদ রোজগারের জন্য বিবিসির ভারত সরকারকে আয়কর মেটানোর কথা।

তিন দিনের আয়কর অভিযান শেষে আয়কর দফতর জানিয়েছিল তারা আর পাঁচটা ভারতীয় কোম্পানির মতোই বিবিসির আয় ব্যয় সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেছে। এটা রুটিন কাজ।

এখন দেখা যাচ্ছে, অভিযানের সময় অর্থাৎ মোদী তথ্যচিত্র রিলিজ হওয়ার পর পরই আয়কর দফতর সক্রিয় হওয়ায় বিতর্ক দানা বাঁধলেও শেষ পর্যন্ত বিবিসি মেনে নিয়েছে, তারা কর ফাঁকি দিয়েছে।

বিবিসির মোদী তথ্যচিত্র: আয়কর হানার পর এবার নোটিস পাঠাল দিল্লি হাইকোর্ট


```