
শেষ আপডেট: 9 August 2022 08:02
দ্য ওয়াল ব্যুরো: মালাপ্পুরামের (Malappuram) পান্ডিক্কাদ জেলায় বেহাল (Rainwater) রাস্তার নির্মাণ (Pothole) চেয়ে অভিনব প্রতিবাদ (Bath) জানালেন দুই সমাজকর্মী।
পান্ডিক্কাদ ও পালাক্কাদ জেলার সংযোগকারী যে রাস্তা রয়েছে, সেই রাস্তায় হামজা পোরালি ও আজহার মোহাম্মদ নামে দুই সমাজকর্মী মগ, বালতি, সাবান, ছোবড়া নিয়ে নেমে পড়েছে। কারণ রাস্তার মাঝে মাঝেই রয়েছে খানা-খন্দ। সেই খানা-খন্দ এতই গভীর যে তাতে জল জমেছে অনেক। সেই জল কতটা জমেছে, রাস্তার হাল যে কত খারাপ, রাস্তার মাঝে এমন পুকুর থাকলে কী হতে পারে এই সব নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন ওই দুই যুবক।
প্রথমে ওই কাদা জলে গামছা পরে নেমে স্নান করতে শুরু করেন হামজা, তারপর তিনি প্রতিবাদের স্টাইল বদলান। ভিজে গায়ে গামছা পরে দাঁড়িয়ে বিভিন্নরকম যোগাসন করতে থাকেন তিনি। আর তাঁর বন্ধু আজহার ভিডিও করতে থাকেন সেই প্রতিবাদের। রাস্তা দিয়ে যাওয়া সমস্ত মানুষ ঘুরে তাকিয়ে দেখছিলেন হামজাকে।
হামজা একপায়ে দাঁড়িয়ে আকাশের দিকে দু-হাত তুলে প্রণাম জানাচ্ছেন। তখন সেখানকার এমএলএ ইউ এ লতিফ ওই স্থলে গিয়ে পৌঁছান। গাড়ি থেকে নেমে তিনি বলেন, ‘তোমার তো এই খানা-খন্দে চার-পাঁচটা কলাগাছ লাগানো উচিত’।
এমএলএ সেখানে পৌঁছানোর পর কিছু যুবকও আজহার ও হামজা সমর্থন করতে শুরু করে। দলের কিছু নেতা শীঘ্রই এই রাস্তা সারানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। কেবলমাত্র এমএলএ ইউ এ লতিফ ছাড়া। তবে পরে সংবাদমাধ্যমের সামনে তাঁর বয়ান বদলেছেন লতিফ। তিনি বলেছেন, ‘আমি দেখেছি ভাঙা রাস্তার মাঝে কেউ কেউ কলাগাছ লাগান। তাই বলেছি’।
হামজা এর আগেও কিছু মনে রাখার মত প্রতিবাদ করেছিলেন। পেট্রোল- ডিজেলের অসম্ভব মূল্যবৃদ্ধি নিয়েও পথে নেমেছিলেন তিনি। মাইকিং করার জন্য একটা স্পিকার নিজের ঘাড়ে নিয়ে প্রতিবাদ করতে করতে হেঁটে ছিলেন তিনি।
তৃণমূল বিধায়কের দুয়ারে তাণ্ডব তৃণমূলেরই! ভগবানগোলায় ইদ্রিস আলির বাড়িতে ভাঙচুর