Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুন্দরবনের কচিকাঁচাদের মাঠমুখী করছে পুলিশ! প্রতিভার সন্ধানে ফুটবল কোচিংয়ের ব্যবস্থা

কোচিং সেন্টারে খেলতে আসা কচিকাঁচাদের কারও মধ্যে যদি সুপ্ত প্রতিভা লক্ষ্য করা যায় তাহলে কলকাতার প্রথম সারির ফুটবল ক্লাবগুলিতে তাদের খেলানোর ব্যবস্থা করা হবে।

সুন্দরবনের কচিকাঁচাদের মাঠমুখী করছে পুলিশ! প্রতিভার সন্ধানে ফুটবল কোচিংয়ের ব্যবস্থা

শেষ আপডেট: 23 November 2023 15:59

দ্য ওয়াল ব্যুরো: বিবেকানন্দ বলেছিলেন, গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা শ্রেয়। তাতে নাকি স্বর্গ অধিক নিকটতর হয়। তাঁর সেই বাণী স্মরণ করেই হোক বা নতুন প্রতিভার সন্ধানেই হোক, ছোট ছোট ছেলেমেয়েদের জন্য ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করল বসিরহাট জেলা পুলিশ। 
 
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের মিনাখাঁয় পুলিশের উদ্যোগে এই ফুটবল কোচিং ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সেই কোচিং সেন্টারের উদ্বোধন করেন বসিরহাট জেলা পুলিশ সুপার ডক্টর জবি থমাস কে। উপস্থিত ছিলেন মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খান, ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিক সেলিম হাবিব সরদার, মিনাখাঁ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম হালদার সহ প্রশাসনের একাধিক কর্তাব্যক্তি। 
 
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, বর্তমান প্রজন্ম মাঠে গিয়ে খেলাধুলো করা প্রায় ভুলতেই বসেছে। সবুজের আহ্বান কী, জানেই না তারা। আজকের দিনে আট থেকে আশি, সমস্ত মানুষের চোখই মোবাইলে আবদ্ধ। তার ফলে ছোট হয়ে আসছে জগৎ, খেলার মাঠও শূন্য থেকে যাচ্ছে। সেই মাঠে যাতে আবার পরিপূর্ণ হয়, বল আর পায়ের ছোঁয়ায় ধুলোর ঝড় ওঠে, সেই উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। 
 
শুধু তাই নয়, সুন্দরবনের জনজাতি সম্প্রদায়, অনগ্রসর শ্রেণির মানুষ অধ্যুষিত জায়গাগুলিতে ফুটবলের প্রতি মানুষের আবেগকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে। কোচিং সেন্টারে খেলতে আসা কচিকাঁচাদের কারও মধ্যে যদি সুপ্ত প্রতিভা লক্ষ্য করা যায় তাহলে কলকাতার প্রথম সারির ফুটবল ক্লাবগুলিতে তাদের খেলানোর ব্যবস্থা করা হবে।
বসিরহাটের জেলা পুলিশ সুপার আশা প্রকাশ করেছেন, পরবর্তীতে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকেই ফুটবলাররা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিভার স্বাক্ষর রাখবেন। মিনাখাঁ থানার অ্যাস্ট্রো টার্ফের মাঠে আগ্রহী বাচ্চা ছেলেমেয়েদের ফুটবল খেলার প্রশিক্ষণ দেবেন বিশিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবলাররা। পুলিশের এমন উদ্যোগে খুশির জোয়ার এলাকার ছেলেমেয়ে থেকে শুরু করে অভিভাবকদের মধ্যেও।

```