Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী

ঘটনা হল, মেয়ে পাড়ার যুবকের সঙ্গে বিয়ে করতে নারাজ ছিলেন। তাই মেয়েটির বাবা পাড়ার যুবকের সঙ্গে বিয়ে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। আর এই সিদ্ধান্তই যে বড় বিপদ ডেকে আনবে সেটা ভাবতে পারেননি তিনি।

মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 November 2024 11:52

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশী যুবকের প্রস্তাবে সাড়া না দিয়ে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে খুন। অভিযুক্ত ভিনরাজ্যে পালানোর ছক কষছিল। কিন্তু শেষমেশ হাওড়া স্টেশন থেকে নিহতের প্রতিবেশীকে গ্রেফতার করল বসিরহাটের মাটিয়া থানার পুলিশ।

ঘটনা হল, মেয়ে পাড়ার যুবকের সঙ্গে বিয়ে করতে নারাজ ছিলেন। তাই মেয়েটির বাবা পাড়ার যুবকের সঙ্গে বিয়ে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। আর এই সিদ্ধান্তই যে বড় বিপদ ডেকে আনবে সেটা ভাবতে পারেননি তিনি।

বিয়ে দিতে রাজি না হওয়ায় মেয়ের বাবাকে ধারাল অস্ত্রের কোপ দিয়ে খুন করা হল বলে অভিযোগ। একের পর এক কোপ মারার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। এতেই খাপ্পা হয়ে অভিযুক্ত নাজিমুদ্দিনের বাড়ি ভাঙচুর করে স্থানীয় বাসিন্দারা। 

মেয়ের বাবা জব্বর মোল্লা (‌৫৫)‌ সবজি ব্যবসায়ী ছিলেন। তাঁকে খুন করার পর তাঁর কাছে থাকা টাকা এবং গয়না নিয়ে চম্পট দেন নাজিমুদ্দিন। এমনটাই অভিযোগ। 

মঙ্গলবার রাতে সবজির পাইকারি ব্যবসায়ী জব্বার মোল্লা ব্যবসার কাজ সেরে ট্রেনে থেকে মালতিপুর স্টেশনে নামেন। কোড়াপাড়ায় তাঁর বাড়ি ফিরছিলেন। তখন ট্রেন লাইনের ধারে তাঁকে ধরে দেদার কোপাতে থাকে যুবক নাজিমুদ্দিন মোল্লা। ওই আঘাতের চোটে চিৎকার করতে থাকেন জব্বার মোল্লা। তাতে এলাকার মানুষ ছুটে আসেন।

পরিস্থিতি বেগতিক দেখে নাজিমুদ্দিন সেখান থেকে পালিয়ে যায়। জব্বার মোল্লাকে তখন স্থানীয় বাসিন্দারা সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 


```