Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পড়ুয়াদের আটকাতে ক্যাম্পাসের ভেতরেও ব্যারিকেড, বিতর্কে প্রেসিডেন্সি

দ্য ওয়াল ব্যুরো : দিন কয়েক ধরেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) চলছে পড়ুয়াদের বিক্ষোভ। ভ্যাকসিনের দেওয়ার ব্যবস্থা করে অবিলম্বে ক্যাম্পাস খোলার দাবি নিয়ে লাগাতার আন্দোলন করছে পড়ুয়ারা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ

পড়ুয়াদের আটকাতে ক্যাম্পাসের ভেতরেও ব্যারিকেড, বিতর্কে প্রেসিডেন্সি

শেষ আপডেট: 7 September 2021 18:25

দ্য ওয়াল ব্যুরো : দিন কয়েক ধরেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) চলছে পড়ুয়াদের বিক্ষোভ। ভ্যাকসিনের দেওয়ার ব্যবস্থা করে অবিলম্বে ক্যাম্পাস খোলার দাবি নিয়ে লাগাতার আন্দোলন করছে পড়ুয়ারা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধই। এবার মূল ভবনে ঢোকার মুখেও ব্যারিকেড দেওয়া হল প্রেসিডেন্সিতে। যা ঘিরে নয়া বিতর্ক শুরু হয়েছে। বেশ কয়েকদিন ধরেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বন্ধ ফটকের সামনেই ক্যাম্পাস খোলার দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছেন পড়ুয়ারা। সোমবার সেই বাধাও অতিক্রম করে গেট টপকেই ভেতরে ঢুকে নিজেদের দাবি দাওয়া পেশ করে আন্দোলনকারীরা। তবে কোনো সুরাহা না মেলায় রাত জেগে লাগাতার আন্দোলন চালাচ্ছে পড়ুয়ারা। গেট টপকালেও মুলভবনে যাতে তারা ঢুকতে না পারে সেই জন্য মঙ্গলবার দেখা গেল ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। 'পড়ুয়াদের সঙ্গে কয়েদির মতো ব্যবহার করা হচ্ছে' বলেও অভিযোগ ওঠে। প্রসঙ্গত, দীর্ঘদিন ল্যাবরেটরি-লাইব্রেরি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পড়ুয়ারা। দাবি, ভ্যাকসিনেশনের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় খোলা হোক। কলকাতা বিশ্ববিদ্যালয়-যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে কমিটি গঠন করা হলেও প্রেসিডেন্সিতে সেইরকম কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ পড়ুয়ারা। সেই আগুনেই নয়া ঘিয়ের কাজ করল ক্যাম্পাসের মধ্যে ব্যারিকেড দেওয়ায়। দিন কয়েক আগে ছাত্র আন্দোলনের মুখে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাউন্সার মোতায়েনের অভিযোগ ওঠে। যদিও দুই বিশ্ব বিদ্যালয়ের ক্ষেত্রেই কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

```