Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ল্যাবে অগ্নিদগ্ধ পড়ুয়া! টেস্ট টিউবে আচমকাই বিস্ফোরণ, স্কুলের বিরুদ্ধে বড় অভিযোগ পরিবারের

এমনকী থানাতে অভিযোগ জানাতে গেলেও পুলিশ তা নিতে অস্বীকার করেছে বলে সৌভিকের পরিবারের দাবি।

ল্যাবে অগ্নিদগ্ধ পড়ুয়া! টেস্ট টিউবে আচমকাই বিস্ফোরণ, স্কুলের বিরুদ্ধে বড় অভিযোগ পরিবারের

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 7 July 2024 07:28

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের ল্যাবে ক্লাস চলাকালীন আচমকাই টেস্ট টিউব বিস্ফোরণে অগ্নিদগ্ধ দশম শ্রেণির এক পড়ুয়া। গুরুতর জখম ওই ছাত্রর চিকিৎসা চলছে একটি বেসরকারি হাসপাতালে। আইসিইউতে রাখা হয়েছে তাকে। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের সদর বাজার এলাকার একটি বেসরকারি স্কুলে। শুক্রবারের ঘটনা। তবে প্রকাশ্যে এসেছে শনিবার রাতে। জখম ছাত্রর নাম সৌভিক বিশ্বাস। পরিবারের অভিযোগ, ঘটনার পর ছাত্রটির চিকিৎসা করার পরিবর্তে বিষয়টি যাতে কাউকে না জানানো হয়, সেই দিকে বেশি ব্যস্ত ছিলেন ল্যাব ইনচার্জ-সহ স্কুল কর্তৃপক্ষ। এমনকী থানাতে অভিযোগ জানাতে গেলেও পুলিশ তা নিতে অস্বীকার করেছে বলে সৌভিকের পরিবারের দাবি।

পরিবারের দাবি, শুক্রবার স্কুলে কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল ক্লাস চলছিল। সেই সময় কেমিক্যাল থাকা টেস্ট টিউবের বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায়  সৌভিকের শরীরে। অভিযোগ, অগ্নিদগ্ধ অবস্থায় সে স্কুলের মধ্যে দৌড়াদৌড়ি করতে শুরু করলেও স্কুল কর্তৃপক্ষ প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয়নি।

      জখম ছাত্র।

বিষয়টি যাতে প্রকাশ্যে এসে না পড়ে তাই সরকারি হাসপাতালের পরিবর্তে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালেও। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তর দাবি করেছে জখম ছাত্রর পরিবার। স্কুল কর্তৃপক্ষ অবশ্য সৌভিকের পরিবারের অভিযোগ মানতে নারাজ। বিষয়টি খোঁজ নেবেন বলে জানিয়েছেন নোয়াপাড়ার বিধাকয় মঞ্জু বসু। 


```