Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জামুরিয়ায় খোলামুখ খনিতে পড়ে গেল যুবক, উদ্ধারের চেষ্টা চলছে

স্থানীয় বাসিন্দারা জানান, প্রাতঃকৃত্য সারতে গিয়ে ওই ব্যক্তি অসাবধানতাবশত একটি পরিত্যক্ত কয়লাখনির খোলা গর্তে পড়ে যান।

জামুরিয়ায় খোলামুখ খনিতে পড়ে গেল যুবক, উদ্ধারের চেষ্টা চলছে

খোলামুখ খনিতে পড়ে যাওয়া যুবককে বাঁচাতে তৎপরতা

শেষ আপডেট: 3 January 2025 18:10

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: জামুরিয়া এলাকার কাটাগড়িয়া গ্রামে একটি পরিত্যক্ত ও অবৈধ কয়লাখনির গর্তে পড়ে গেল এক যুবক। এখনও উদ্ধার করা যায়নি তাঁকে। 

বাসিন্দারা জানান, খনিগহ্বরের প্রায় ১২০ ফুট গভীরে পড়ে যান বছর আটত্রিশের যুবক মহাবীর কোলিয়ারির যাদব পাড়ার বাসিন্দা রবীন্দ্র রায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয়েছে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ও জামুরিয়া থানার পুলিশ। পৌঁছেছে দমকলও।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রাতঃকৃত্য সারতে গিয়ে ওই ব্যক্তি অসাবধানতাবশত একটি পরিত্যক্ত কয়লাখনির খোলা গর্তে পড়ে যান। অবৈধ খনির কারণে জায়গাটি বিপজ্জনক অবস্থায় ছিল। সেটি মেরামত বা সুরক্ষার জন্য কোনও পদক্ষেপ করা হয়নি। 

জানা গেছে, প্রায় ১২০-৩০ ফুট গভীর রয়েছে এই পরিত্যক্ত অবৈধ কুয়ো খাদটি। দীর্ঘদিন ধরে এই অবৈধ খনি মুখ বন্ধ থাকায় সেখানে মারণ গ্যাস থাকতে পারে বলেও অনেকেই অনুমান করছেন। এ মুহূর্তে এলাকায় অসংখ্য মানুষ ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধারের দাবি করেছেন।

ঘটনাস্থলে পৌঁছেছেন রানিগঞ্জের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রানিগঞ্জের শহর তৃণমূল ব্লক সভাপতি রূপেশ যাদব, কয়লা খনি শ্রমিক সংগঠনের তৃণমূল ট্রেড ইউনিয়নের স্থানীয় নেতৃত্ব লালু মাজি সহ আরও অনেকে। সকলেই ওই নিখোঁজ ব্যক্তির দ্রুত উদ্ধারের দাবি করেছেন। পাশাপাশি ইসিএল  কর্তৃপক্ষ এই অবৈধ খনি মুখ এখনও কেন ভরাট করেনি, তা নিয়েও প্রশ্ন করছেন।


```