Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জ্যান্ত কইমাছ গলায় আটকে বর্ধমানে মর্মান্তিক মৃ্ত্যু যুবকের, হাত খালি করতে মুখে রেখেছিলেন

সাগরের বাড়ি হুগলির পাণ্ডুয়ার রামবোয়া গ্রামে। সস্ত্রীক বাড়ি ভাড়া নিয়ে থাকতেন জৌগ্রামের তেলে গ্রামে।

জ্যান্ত কইমাছ গলায় আটকে বর্ধমানে মর্মান্তিক মৃ্ত্যু যুবকের, হাত খালি করতে মুখে রেখেছিলেন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 August 2024 16:36

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গলায় কইমাছ আটকে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জামালপুরের তেলে গ্রামে। মৃতের নাম সাগর রায় (৩৫)। 

বৃহস্পতিবার রাতে বর্ধমানে ডাক্তার দেখিয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাগর। জৌগ্রাম স্টেশনে রাত ৮ টার সময় ট্রেন থেকে নেমে স্বামী স্ত্রী দুজনে তেলে গ্রামে বাড়ির দিকে হাঁটা দেন। প্রচণ্ড বৃষ্টিতে ততক্ষণে জল জমে গেছে রাস্তায়।মৃতের এক আত্মীয় ধলা রায় জানান, রাস্তায় কইমাছের ঝাঁক দেখে সাগর প্রথমে দু'হাতে দু'টি মাছ ধরেন। পরে রাস্তায় আরেকটি কই মাছ দেখতে পান। তখন হাতে থাকা একটি মাছকে মুখে রেখে রাস্তার মাছটি ধরেন। অসাবধানতায় মুখের মাছটি কোনওভাবে গলায় চলে যায়। 

পরিস্থিতি দেখেই চিৎকার শুরু করেন সাগরের স্ত্রী। আশেপাশের লোকজন ছুটে এসে তড়িঘড়ি সাগরকে জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান সাগর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

সাগরের বাড়ি হুগলির পাণ্ডুয়ার রামবোয়া গ্রামে। সস্ত্রীক বাড়ি ভাড়া নিয়ে থাকতেন জৌগ্রামের তেলে গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, বছর ছয়েক আগে বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। জৌগ্রাম ঝাপানডাঙা এলাকায় শ্বশুরবাড়ির পাশের পাড়াতেই ভাড়া থাকতেন। ছেলের অকস্মাৎ মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েন মা লক্ষ্মী রায়। বলেন, "কই মাছ ধরে মুখে রেখেছিল। তাতেই এই ঘটনা। পাকা রাস্তায় কই মাছ উঠে এসেছিল। খালি হাতে ধরছিল সেই মাছ। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না।"


```