Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রিলস করতে গিয়ে দামোদরে পড়ে গেলেন তিন তরুণী, দুজনকে উদ্ধার করা গেলেও একজনের খোঁজ মেলেনি

নিখোঁজ জ্যোতি প্রসাদের খোঁজে চলছে তল্লাশি। এখনও খোঁজ মেলেনি তাঁর। 

রিলস করতে গিয়ে দামোদরে পড়ে গেলেন তিন তরুণী, দুজনকে উদ্ধার করা গেলেও একজনের খোঁজ মেলেনি

দামোদরের ধারে ভিড়। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 13 July 2024 15:45

দ্য় ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রাঁচির বাসিন্দা বিউটি পাশওয়ান ও প্রিয়াঙ্কা পাশওয়ান গৃহপ্রবেশের নিমন্ত্রণ পেয়ে এসেছিলেন অন্ডালে। শনিবার সকালে বোন জ্যোতি প্রসাদকে নিয়ে দামোদরের পাড়ে বেড়াতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর পাড়ে দাঁড়িয়ে ভিডিও করছিলেন। আচমকাই অসাবধানতায় তাদের মধ্যে একজন জলে পড়ে যান। তাঁকে বাঁচাতে

বর্ষায় এখন ফুঁসছে দামোদর। প্রিয়াঙ্কা কোনওরকমে পাড়ে উঠতে পারলেও তলিয়ে যেতে থাকেন বছর কুড়ির বিউটি ও ২৫ বছরের জ্যোতি। পরে তল্লাশি চালিয়ে আশঙ্কাজনক অবস্থায় বিউটিকে উদ্ধার করা হয়। জ্যোতির খোঁজে তল্লাশি চলছে। দামোদরের পাড়ে ভিড় করেছেন জ্যোতির উদ্বিগ্ন পরিজন ও পড়শিরা।

পরিবার সূত্রে জানা গেছে, রাঁচির বাসিন্দা বিউটি  ও প্রিয়াঙ্কাকে নিয়ে এদিন দামোদরের বাস্কা ঘাটে গিয়েছিলেন দিদি জ্যোতি। প্রত্যক্ষদর্শী মিন্টু গোস্বামী বলেন, "পাড়ে দাঁড়িয়ে ভিডিও করছিলেন একজন। অন্যমনস্কতায় বেসামাল হয়ে জলে পড়ে যান তিনি। তাঁকে তুলতে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন অন্য দুই তরুণী।" প্রিয়াঙ্কা জল থেকে ঘাটে উঠে আসতে সক্ষম হলেও নদীর জলে তলিয়ে যায় জ্যোতি প্রসাদ ও বিউটি পাসওয়ান। দুই যুবতীর তলিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই নদী ঘাটে ভিড় জমান স্থানীয়রা ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ দুই যুবতীর খোঁজে নদীতে তল্লাশি শুরু হয়। কিছুক্ষণ তল্লাশির পর অচৈতন্য অবস্থায় বিউটি পাশওয়ানকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। নিখোঁজ জ্যোতি প্রসাদের খোঁজে চলছে তল্লাশি। এখনও খোঁজ মেলেনি তাঁর। 

রিলস ও ভিডিও করতে গিয়ে আগেও বহুজনের প্রাণ গিয়েছে বিভিন্ন দুর্ঘটনাতে। কিন্তু এই প্রবণতা ঠেকানো যায়নি। এই বিষয়ে সচেতনতার প্রয়োজন রয়েছে বলে মনে করছে পুলিশ।


```