Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন যোগী আদিত্যনাথ

দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রিসভা সম্প্রসারণ (ministry expansion) করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (up chief minister ) (yogi adityanath)। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন(UP assembly election)। তার আগেই নতুন করে মন্ত্রিসভা

মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন যোগী আদিত্যনাথ

শেষ আপডেট: 26 September 2021 14:58

দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রিসভা সম্প্রসারণ (ministry expansion) করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (up chief minister ) (yogi adityanath)। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন(UP assembly election)। তার আগেই নতুন করে মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন আদিত্যনাথ। দিনকয়েক আগেই কংগ্রেস থেকে আসা জিতিন প্রসাদ-সহ আরও ৬ জন ঠাঁই পেলেন নয়া মন্ত্রিসভায়। ২০২২ সালে উত্তরপ্রদেশে নির্বাচন। বেশ কিছুদিন ধরেই উত্তরপ্রদেশের মন্ত্রিসভা সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। আজ, রবিবার তাতে সিলমোহর দিলেন যোগী আদিত্যনাথ। এদিন জিতিন প্রসাদকে গান্ধী অডিটোরিয়ামে শপথবাক্য পাঠ করান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। জিতিন প্রসাদ ছাড়াও নয়া মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ছত্রপাল সিং, পলটু রাম, সংগীতা বলবন্ত, সঞ্জীব কুমার, দীনেশ খাতিক এবং ধরমবীর প্রজাপতি। এদিন এঁরা সকলেই শপথ নিলেন।  

```